Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৯ এপ্রিল, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি দৈনিক কাজের সূচি থেকে বিরতি পাবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। সেই সময়ে আপনি একটি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দৈনন্দিন শিবলিঙ্গের অভিষেক ঘটান।

    বৃষ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য সময় পাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে দুধের প্যাকেট দান করুন।

    মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। নিজের ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। যার ফলে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বন্ধুদের কাছ থেকে আজ আপনি একটি কাজে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। যাঁরা কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পকেটে একটি সুগন্ধি রুমাল রাখুন।

    কর্কট রাশি: প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার নামে একটি ভুল সিদ্ধান্ত আজ আপনাকে বিপরীতভাবে প্রভাবিত করতে পারে। যার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুদের কাছ থেকে আজ আপনি একটি কাজে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। পরিবারের সব থেকে ছোট সদস্যকে নিয়ে আপনি আজ একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ এবং দই খান।

    সিংহ রাশি: কাউকে অর্থ ধার দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। পাশাপাশি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন কন্যাকে ক্ষীর অথবা পায়েস খেতে দিন।

    কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গম, গোটা লাল মসুর এবং লাল রঙের সিঁদুর মিশিয়ে সূর্যস্নান করুন।

    Ajker rashifal todays horoscope 9 April 2026.

    তুলা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার একটি অসুবিধার কথা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। যার ফলে বিষয়টির সমাধান হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন।

    বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু আকর্ষণীয় বই পড়তে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় ঘটবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।

    ধনু রাশি: নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই চেষ্টা করুন। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার সঙ্গে একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের প্রতি সম্মান প্রদর্শন করুন।

    আরও পড়ুন: প্রবীণদের জন্য কেন্দ্রের ‘সুরক্ষা কবচ’, সত্তরোর্ধদের বিনামূল্যে চিকিৎসা! কীভাবে মিলবে সুবিধা?

    মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার আজ জমি সংক্রান্ত বিষয়ে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নিজের মূল্যবান জিনিসপত্রগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ময়ূরের পালক বাড়িতে রাখুন।

    আরও পড়ুন: IPL-এর পরেই চরম ব্যস্ততা! জুন থেকে জুলাই পর্যন্ত ১০ টি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, দেখুন শিডিউল

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শকে কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা কিংবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখুন।

    মীন রাশি: এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। আপনার অহঙ্কার মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: দাম্পত্য জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।

    Click here to Read More
    Previous Article
    ‘মহাভারত AI’ থেকে ‘ভজন ক্লাবিং’ ২০২৫ সালে জেন-জিদের গুগল সার্চ লিস্টে কি কি ছিল?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment