বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ আপনি কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ নিরবচ্ছিন্নভাবে আর্থিক প্রবাহ বজায় থাকলেও আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। আপনার একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে আজ পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি হতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত স্বীকৃতি পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনেও কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চিনি, আটা এবং ঘিয়ের মিশ্রণ নারকেলের মধ্যে রেখে তা একটি অশ্বত্থ গাছের নিচে রেখে দিন।
বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটি সমস্যার কথা ভাগ্য নিতে পারেন। যার ফলে সেটির সমাধান হবে। ভালোবাসার মানুষের দাবিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান।
প্রতিকার: মনে রাখবেন, মদ্যপানের বদভ্যাস মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে। তাই, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।
মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মিষ্টি দুধ গুলে বট গাছে ঢালুন।
কর্কট রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ একটি বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিম বা কোনও মেডিসিনাল সাবান ব্যবহার করুন।
সিংহ রাশি: আপনার অর্থ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আজ সর্তকতার সঙ্গে করুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য অনেকটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।
কন্যা রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে পাখিদের মিষ্টি খেতে দিন।

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বাড়ির উন্নয়নমূলক কাজকর্মগুলি অবশ্যই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁদের সঙ্গে থাকলে আপনারা সুনাম নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিদিন সাদা কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য ভালো।
বৃশ্চিক রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাড়িতে আজ অপ্রত্যাশিত হবে অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যেখানে আপনার কিছু নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক মিটিংয়ে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ কোনও কারণবশত আপনার অর্ধাঙ্গিনীকে ভুল ভাবতে পারেন। যার ফলে আপনি বিচলিত হবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বিষ্ণু চালিশা জপ করুন অথবা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন।
ধনু রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আপনার কোনও খেলাধুলার পরিকল্পনা হতে পারে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ অত্যাধিক পরিমাণে টিভি দেখবেন না অথবা মোবাইল চালাবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই লাল রঙের চুড়ি অথবা লাল রঙের কাপড় কন্যাদের অর্পণ করুন।
আরও পড়ুন: আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL
মকর রাশি: অলসতা ত্যাগ করে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে অবশ্যই বৃহন্নলাদের সবুজ রঙের পোশাকের উপাদান দান করুন।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার দাপট! T20 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথম পাঁচে নেই পাকিস্তান
কুম্ভ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ পিতার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে, মন খারাপ করবেন না। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগী এবং মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করতে পারেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ আপনার ঘরটি অবসর সময়ে পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে অথবা সম্ভব হলে সোনার পাত্রে জল রেখে সেটি পান করুন।
Previous Article
শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খু*ন, উত্তাল মধ্যমগ্রাম—পৌঁছালেন সুকান্ত!
Next Article
শুভেন্দুর আপ্তসহায়কের খু*নে ব্যবহৃত গাড়িটি শিলিগুড়িতে নথিভুক্ত : ডিজি