Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৫ এপ্রিল, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি আজ ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার রসিক মনোভাব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি পরিবারের একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। আপনি আজ একটি ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রয়োজনের সময়ে কাউকে সাহায্য করুন এবং প্রতিটি কাজ আনন্দের সঙ্গে ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করুন।

    বৃষ রাশি: কোথাও অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ বন্ধুদের সঙ্গে সন্ধ্যা নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: জীবনে খুশি বৃদ্ধির লক্ষ্যে বাড়িতে সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।

    মিথুন রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আপনি আজ একজন সুপরিচিত ব্যক্তিত্বের আত্মজীবনী পড়তে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন।

    কর্কট রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

    সিংহ রাশি: মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু আকর্ষণীয় বই পড়তে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। পরিবারের একজন সদস্য আজ তাঁর কোনও অসুবিধার কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারেন। তাঁকে সঠিক পরামর্শ দিন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি বিচলিত হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দৃষ্টিহীন ব্যক্তিদের সঙ্গে খাবার ভাগ করে নিন।

    কন্যা রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনারা কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে অবশ্যই জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। রূপচর্চার ক্ষেত্রে আজ আপনি বিপুল অর্থব্যয় করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একটি কালচে-নীল কাপড়ের মধ্যে গোলমরিচ, ছোলা এবং কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

    Ajker rashifal todays horoscope 5 April 2026.

    তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। দূরে কোথাও সকলের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। আপনার আজ পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাটের চারটি পায়াতে তামার পেরেক লাগান।

    বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে, তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। অতীতের একটি সুখের স্মৃতি আজ আপনি রোমন্থন করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত পড়তে পছন্দ করবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে অবশ্যই মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করুন।

    ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি বেদনার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজ দ্রুত ছুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। একটি ভুল যোগাযোগের কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হলেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন। আপনি আজ কোথাও বেড়াতে যেতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা চন্দনের তিলক কপালে লাগান।

    আরও পড়ুন: হাজার হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করছে এই ‘যোদ্ধা’, জানলে চমকে যাবেন

    মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ বাড়ির একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ সৃজনশীলভাবে কিছু কাজ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অনন্তমূলের শিকড়ে লাল রঙের কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।

    আরও পড়ুন: T20 ক্রিকেটে আগে যা ঘটেনি সেটাই করল পাঞ্জাব কিংস! ভাঙল টিম ইন্ডিয়ার এই দুর্ধর্ষ রেকর্ডও

    কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটতে পারে। তাঁদের মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন।

    মীন রাশি: বাচ্চাদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনি এতে কি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। গৃহপরিচারিকা কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপনি আজ একজন বন্ধুর সাহায্যে একটি বড় সমস্যা থেকে রেহাই পাবেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রাতে উনুনের আগুন দুধ দিয়ে নিভিয়ে দিন।

    Click here to Read More
    Previous Article
    মেগা প্ল্যান BCCI-র! এবার টেস্ট দলে ‘এন্ট্রি’ নেবেন বৈভব সূর্যবংশী?
    Next Article
    'আঙুল উপরে উঠছে, নাকি নীচে নামছে' ভোটের দিন পোলিং এজেন্টদের নজরদারি রাখতে বলে বিতর্কে Asit Majumdar

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment