Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৪ মার্চ, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই যেকোনওভাবে সোনা বা হলুদ রঙের সুতো পরিধান করুন।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান কৃষ্ণের পুজো করুন।

    মিথুন রাশি: আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ একটি বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। আজ সকালে আপনার সঙ্গে একটি চমকপ্রদ ঘটনা ঘটবে। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করুন।

    কর্কট রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।

    সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। তবে, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার জীবনসঙ্গী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: জীবনসঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

    কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আজ আপনার কাছে প্রয়োজনীয় মনোবল বজায় থাকবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনি ব্যস্ত এবং চিন্তিত হতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মা, ঠাকুমা অথবা অন্যান্য বয়স্কা মহিলাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন।

    Ajker rashifal todays horoscope 26 February 2026.

    তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। বাচ্চাদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। অন্যদের প্রয়োজনের প্রতি অবশ্যই মনোনিবেশ করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি গোশালায় ১.২৫ কেজি বার্লি অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলিকে প্রকাশ্য না এনে সেগুলিকে সমাধান করুন। কোনও যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্ব থেকে বিরত থাকুন। আপনি আজ আপনার একটি সমস্যার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। যার ফলে বিষয়টির সমাধান হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্য একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

    ধনু রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা। আপনি আজ কোথাও আনন্দদায়ক সফরে যেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির ব্যবসায়ীদের আজ প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। নাহলে, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার কপালে সাদা চন্দনের তিলক লাগান।

    আরও পড়ুন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত! চাঞ্চল্যকর দাবির মাধ্যমে কী জানালেন পাক প্রেসিডেন্ট?

    মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তাঁরা কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা অবশ্যই যাচাই করে নিন। শিশুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবুজ রঙের জুতো পরুন।

    আরও পড়ুন: T20 বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স! পাকিস্তানে হইচই, দায়িত্ব থেকে সরানো হল এই আম্পায়ারকে

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। আপনি আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা রঙের কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন।

    মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন।

    Click here to Read More
    Previous Article
    বড় ঘোষণা RCB-র! চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে এতগুলি ম্যাচ
    Next Article
    অশান্ত মধ্যপ্রাচ্য, আকাশসীমা এড়াচ্ছে বিমান সংস্থা, পরপর বাতিল ফ্লাইট

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment