Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার OTP ব্যবহার করে PAN কার্ডে আপডেট করুন ছবি ও স্বাক্ষর, অনলাইন পদ্ধতি জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: প্যান কার্ড শুধুমাত্র কোন কার্ড নয়। আয়কর জমা দেওয়া বা বড় কোন আর্থিক লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। তাই এই কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা একান্তই জরুরি। এবার আপনার যদি কোন কারনে এই তথ্য ভুল থাকে অথবা নতুন ভাবে তথ্য দিতে হয় তাহলে আপনাকে সাধারণত ১০১ টাকা থেকে ১১০ টাকার মতন খরচ করতে হয় (New PAN Card)। কিন্তু এবার আপনি অনলাইনের মাধ্যমে সহজেই ছবি বদলাতে পারবেন। পাশাপাশি ডিজিটাল সিগনেচার যোগ করবেন অথবা আপনার ইপেন ডাউনলোডও করে নিতে পারবেন। কিভাবে করবেন দেখে নিন।

    আধার OTP দিয়ে PAN কার্ডের পুরনো ছবি বা সই পরিবর্তন করুন অনলাইন পদ্ধতিতে (New Pan Card)

    আপনার প্যান কার্ডে কি কোন ভুল তথ্য আছে। অথবা বিয়ের পর আপনার নাম পরিবর্তন হয়েছে। পাশাপাশি হয়েছে নতুন ঠিকানা। এমন অবস্থায় সকলকে আবার নতুনভাবে প্যান কার্ড করতে হয়। যার জন্য দাঁড়াতে হয় লম্বা লাইনে। কিন্তু এবার আর আপনাকে লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হবে না (New PAN Card)। কারণ আয়কর বিভাগের তরফ থেকে ডিজিটাল পরিষেবা কল্যাণের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কাজটি সহজে করে ফেলতে পারবেন। কিভাবে করবেন তার পদ্ধতি জেনে নিন।

    New Pan Card change old photo or signature of PAN card online using Aadhaar OTP

    আরও পড়ুন: বিয়ের মরশুমে সোনার দামে স্বস্তি! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত

    প্রথমেই এনএসডিএল-এর অফিসিয়াল ই-গভর্ন্যান্স পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘Apply Online’ সেকশনে গিয়ে ফর্মটি ঠিক করে নির্বাচন করুন। এরপর পডাউন থেকে ‘New PAN – Indian Citizen (Form 49A)’ বেছে নিন। তারপর ব্যক্তিগত আবেদনের জন্য ‘Individual’ সিলেক্ট করুন। এরপর আবেদনকারীর নাম (টাইটেল, পদবী, নাম), জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সাবমিট করলেই একটি ‘Token Number’ তৈরি হবে। মনে রাখবেন এই নম্বরটি পরবর্তী ধাপে লগ-ইন করার জন্য যত্ন করে লিখে রাখা প্রয়োজন।

    এবার ছবি ও সই আপলোডের বিশেষ অপশন গিয়ে টোকেন জেনারেট হওয়ার পর ‘Continue with PAN Application Form’-এ ক্লিক করলে তিনটি অপশন দেখা যাবে। নিজের ছবি ও সই দেওয়ার জন্য আপনাকে দ্বিতীয় অপশনটি, অর্থাৎ “Submit scanned images through e-Sign” নির্বাচন করতে হবে।

    এরপর আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা এবং কার্ড অনুযায়ী নাম লিখুন। পাশাপাশি বাবার নাম বাধ্যতামূলক, তবে মায়ের নাম ঐচ্ছিক।যোগাযোগ ও আয়: আয়ের উৎস ও যোগাযোগের জন্য বাড়ির সঠিক ঠিকানা দিন। পিন কোড দেওয়ার পর সঠিক AO Code নির্বাচন করুন।

    তবে ডকুমেন্ট আপলোডের নিয়মাবলীরৎসময় সব কিছুই অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইলের স্পেসিফিকেশন নিচে দেওয়া হল:

    পরিচয় ও ঠিকানার প্রমাণ: আধার কার্ডের পিডিএফ ফাইল আপলোড করুন।

    ছবি (Photo): আবেদনকারীর রঙিন ছবি (JPG ফরম্যাট, ২০০ ডিপিআই, ৫০ কেবি-র কম)।

    স্বাক্ষর (Signature): সাদা কাগজে করা সইয়ের স্ক্যান কপি (JPG ফরম্যাট, ২০০ ডিপিআই, ৫০ কেবি-র কম)।

    পেমেন্ট ও ই-সাইন প্রক্রিয়া: ফর্ম পূরণ ও আপলোড শেষে পেমেন্ট গেটওয়ে আসবে। ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে ১০৭ টাকার আশেপাশে ফি জমা দিতে হবে।

    পেমেন্ট সফল হলে আধার অথেন্টিকেশন পেজ আসবে। সেখানে ‘Authenticate’ অপশনে ক্লিক করে মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করতে হবে। সবশেষে ‘Continue with e-Sign’ অপশনে গিয়ে পুনরায় আধার নম্বর ও ওটিপি দিয়ে আবেদনটি চূড়ান্ত করুন। এরপর একটি পিডিএফ অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, যা খোলার পাসওয়ার্ড হল আপনার জন্মতারিখ (DDMMYYYY)। তারপর ১-২ দিনের মধ্যে ইমেলে প্যান কার্ডের সফট কপি পাবেন। আর ১০-১৫ দিনের মধ্যে ডাকযোগে পিভিসি কার্ড বাড়িতে পৌঁছে যাবে (New Pan Card)।

    Click here to Read More
    Previous Article
    বিপদের বন্ধু! ভারতীয় জলসীমার কাছেই রাশিয়ার ৯৫ লক্ষ ব্যারেল তেল, পাঠাতে প্রস্তুত মস্কো
    Next Article
    AITC Live : মনোনয়ন জমা করে সাংবাদিক বৈঠকে কোয়েল-রাজীব-বাবুল-মেনকারা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment