Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার নিয়ে বড় সুবিধা! এক অ্যাপেই পরিবারের ৫ সদস্যের প্রোফাইল, জানুন পদ্ধতি

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে।

    আধার ম্যানেজ করুন এক অ্যাপেই, জানুন নিয়ম (Aadhaar Card)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। আজকের প্রতিবেদনে রইল আধার কার্ডে কোন ভুল থাকলে একঅ্যাপের মাধ্যমে কিভাবে সকলের সমস্যা সমাধান করবেন সহজে সেই বিষয়ে তথ্য।

    Aadhaar Card manage in a single app

    আরও পড়ুন: পরীক্ষার মুখে অ্যাডমিট কার্ড নিয়ে অনিশ্চয়তা! ২১ সেপ্টেম্বর শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার

    এই ফিচারের সাহায্যে আপনি একই মোবাইল ফোনে পরিবারের ৫ জন আলাদা সদস্যের আধার প্রোফাইল ম্যানেজ করতে পারবেন।এর জন্য প্রথমে আপনার মোবাইলে mAadhaar অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর এই অ্যাপে আধার নম্বর এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে রেজিস্টার করতে হবে।

    এবার অ্যাপে লগইন করলে সেখানে একাধিক অপশন দেখতে পাবেন।এখানে একটি Add Aadhaar Profile অপশনও দেখতে পাবেন। আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে পরিবারের যে কোনও সদস্যের প্রোফাইল যোগ করতে পারবেন।

    এর জন্য প্রথমে ওই সদস্যের আধার নম্বর দিতে হবে।এরপর মোবাইল নম্বর এবং OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই সদস্যের আধার প্রোফাইল অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি একসঙ্গে পাঁচ জন সদস্যের কাজ সহজে বাড়িতে বসেই করতে পারবেন (Aadhaar Card)।

    Click here to Read More
    Previous Article
    পরীক্ষার মুখে অ্যাডমিট কার্ড নিয়ে অনিশ্চয়তা! ২১ সেপ্টেম্বর শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার
    Next Article
    "আবারো সার্জিক্যাল স্ট্রাইক হবে" - যাদবপুর প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment