Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আচমকাই গৃহবধূর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা! তারপরেই যা করলেন তিনি… ধন্য ধন্য করছেন সবাই

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তর প্রদেশের (Uttar Pradesh) মৈনপুরী জেলার ছাপোশা এক গ্রামের সাধারণ ঘরের গৃহবধূ। একদিন হঠাৎ ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেতে দেখা যায় তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা পড়ে। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আরও আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়ায় ওই গৃহবধূর সততা। হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি যেমন বিস্মিত হন, তেমনই আতঙ্কিতও হয়ে পড়েন। কীভাবে এই টাকা এল, তা বুঝতে না পেরে শেষ পর্যন্ত নিজেই ব্যাঙ্কের দ্বারস্থ হন তিনি।

    উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাধারণ গৃহবধূ রীতার সততায় অবাক সবাই

    উত্তর প্রদেশর দেবগঞ্জ গ্রামের বাসিন্দা রীতা। এই ঘটনাটি ঘটে নবরাত্রির সময়। রীতা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালান্স চেক করেন। সেখানে তিনি দেখেন তাঁর কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। প্রথমে তিনি মনে করেন, এটি হয়তো যন্ত্রের কোনও ত্রুটি। কিন্তু একাধিকবার ব্যালান্স পরীক্ষা করার পরও একই অঙ্ক দেখানোয় তিনি হতবাক হয়ে যান। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না।

    আরও পড়ুন: সুজিতে পোকা পড়ে যাচ্ছে বারবার? এই ৫ সহজ ফর্মুলায় মুশকিল আসান—জানুন এখনই

    এই অস্বাভাবিক পরিস্থিতিতে ভীত হয়ে রীতা দ্রুত বাড়ি ফিরে স্বামীকে পুরো বিষয়টি জানান। পরে দু’জনে মিলে ব্যাঙ্কে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ব্যাঙ্কে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই টাকা তাঁর নয় এবং তা যেন দ্রুত ফিরিয়ে নেওয়া হয়। তাঁর এই পদক্ষেপে উপস্থিত কর্মীরাও বিস্মিত হয়ে পড়েন।

    ব্যাঙ্ক ম্যানেজার রীতার অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপুল অর্থ ভুলবশত তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে উঠেছে রীতার সততা, যা ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও মুগ্ধ করেছে।

    Everyone is amazed by the honesty of Rita, from Uttar Pradesh.

    আরও পড়ুন: এবার ভোটে নজরদারিতে AI, কিন্তু নির্ভুল তো এই প্রযুক্তি? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে সংশয়

    ব্যাঙ্ক ম্যানেজার বলেন, কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আসার পরেও রীতা তা ব্যবহার না করে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যাঙ্কে এসে জানানোয় তিনি বিরল উদাহরণ সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে যেখানে সামান্য লাভের জন্যও মানুষ নানা পথ অবলম্বন করে, সেখানে উত্তর প্রদেশের ( Uttar Pradesh) এই সাধারণ গৃহবধূ রীতার এই সততা নিঃসন্দেহে সমাজের কাছে এক বড় বার্তা—সঠিক পথেই থাকা সবচেয়ে বড় সম্পদ।

    Click here to Read More
    Previous Article
    'হুমায়ুন কবির কে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা' অভিষেক ব্যানার্জী
    Next Article
    রবিবাসরীয় প্রচারে ভোটারকে ভাত রান্না করে দিলেন কসবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ খান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment