Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩০০০ টাকার জন্য সর্বস্ব খোয়ালেন গৃহবধূ, অন্নপূর্ণা যোজনার নামে বিরাট প্রতারণা

    11 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলার নতুন সরকার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে মহিলাদের জন্য। এই যোজনার আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে পাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে গিয়েছে মহিলাদের মধ্যে। কিন্তু এই ৩০০০ টাকার পাল্লায় পড়ে বড়সড় ক্ষতি হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের এক গৃহবধূর।

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নামে প্রতারণা

    অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গিয়ে ইউপিআই পেমেন্ট অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপও হ্যাক হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের বাঁকা ভবানীপুরের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতির। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ একটি ফোন আসে মোবাইলে। সেখানে বলা হয়, বিডিও অফিস থেকে বলা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করা হবে।

    Farud in the name of Annapurna Yojana

    কী বলা হয় গৃহবধূকে: ওই মহিলাকে ফোনে বলা হয়, তাঁর অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকলেও দ্বিতীয়টা ঢোকেনি। ওই গৃহবধূ কিছু টাকা না পাঠালে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না। একটি ইউপিআই নম্বর দিয়ে বলা হয়, সেখানে কিছু টাকা পাঠাতে। তারপর পুনরায় সেই টাকাটা ফেরত দেওয়া হবে। রিঙ্কু জানান, কিছু টাকা পাঠিয়েছিলেন তিনি। পরে আরও টাকা পাঠাতে বলা হয় তাঁকে। সেটা না পাঠাতেই ফোন হ্যাক হয়ে যায়।

    আরও পড়ুন : রাজ্যজুড়ে আজ বিশেষ কর্মসূচি, অভয়ার স্মৃতিতে সমস্ত হাসপাতালে বড় নির্দেশ

    হ্যাক হয়ে যায় ফোন: ওই গৃহবধূ জানান, টাকা পাঠাতেই বন্ধ হয়ে যায় ফোন। হোয়াটসঅ্যাপ থেকে অনলাইন ট্রানজ্যাকশন (Annapurna Yojana) পর্যন্ত হ্যাক হয়ে যায়। অ্যাকাউন্টের সমস্ত টাকা চলে গিয়ে ব্যালেন্স হয়ে গিয়েছে শূন্য। যে নম্বরে ফোন এসেছিল, রিঙ্কু সেখানে পালটা ফোনও করেন। ফোন তুললেও অপর প্রান্ত থেকে ফের কেটে দেওয়া হয়।

    আরও পড়ুন : পুজোর ছুটিতে ঘুরে আসুন বিশ্বভারতী, দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য খুলল শান্তিনিকেতন গৃহ

    রিঙ্কু জানান, পুলিশকে ফোন করলে তারা সাইবার অফিসকে ফোন করে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। ফোনও এখন আর কাজ করছে না। হোয়াটসঅ্যাপ থেকে ফোন পে সবই গোলমাল হয়ে গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    নতুন সরকারের কাছে অভয়ার দোষীদের শাস্তির দাবি শান্তনু সেনের
    Next Article
    সচিন তেন্ডুলকর নন! এই কিংবদন্তিকে ক্রিকেটের GOAT হিসাবে বিবেচিত করলেন ব্রেট লি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment