Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ! কবে কোন পরীক্ষা? জানাল পর্ষদ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2027) রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সম্পূর্ণ সূচি জানানো হয়েছে। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কোন দিন কোন পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ | (Madhyamik Exam 2027)

    পর্ষদ জানিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। চলবে দুপুর ২টো অবধি। এর মধ্যে পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। এরপরের ৩ ঘণ্টায় উত্তর লিখতে হবে।

    আরও পড়ুনঃ গুন্ডা দমন আইনে স্থগিতাদেশ দেওয়া হোক! রাজ্যে চালু হতে না হতেই কলকাতা হাইকোর্টে মামলা

    মাধ্যমিক পরীক্ষার রুটিন

    ১৫ ফেব্রুয়ারি, ২০২৭- প্রথম ভাষা

    ১৬ ফেব্রুয়ারি, ২০২৭- দ্বিতীয় ভাষা

    ১৮ ফেব্রুয়ারি, ২০২৭- ইতিহাস

    ১৯ ফেব্রুয়ারি, ২০২৭- ভূগোল

    ২২ ফেব্রুয়ারি, ২০২৭- অঙ্ক

    ২৩ ফেব্রুয়ারি, ২০২৭- ভৌতবিজ্ঞান

    ২৪ ফেব্রুয়ারি, ২০২৭- জীবনবিজ্ঞান

    ২৫ ফেব্রুয়ারি, ২০২৭- ঐচ্ছিক বিষয়

    সাধারণ বিষয়গুলির পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টো অবধি চললেও সেলাই, মিউজিক সহ বেশ কিছু বিষয়ের পরীক্ষার সময়সীমায় তারতম্য রয়েছে। পর্ষদ জানিয়েছে, সেলাই পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে অবধি হবে। মিউজিক (ভোক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হবে।

    Madhyamik exam 2027

    এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলকে আয়োজন করতে হবে। এর পাশাপাশি বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।

    এদিন প্রকাশিত মাধ্যমিকের রুটিনে সমাজসেবা, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ জানানো হয়নি। পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়গুলির পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছে পর্ষদ।

    Click here to Read More
    Previous Article
    পূজালীতে নদী বাঁধে ভাঙন! গঙ্গাবক্ষে চলে যাচ্ছে মন্দির এবং ঘাট: ক্ষোভে ফুসছেন স্থানীয়রা
    Next Article
    শিক্ষাকে পণ্য হতে দেব না: বিকাশভবনে থেকে শিক্ষার অগ্রগতিতে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment