Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবভারতীর আক্ষেপ ঘোচাতে ফিরছেন মেসি! এবার কলকাতার মাঠে নামার সম্ভাবনা

    14 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : মেসিকে (Lionel Messi) ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা বরাবরের। আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্তিনার মহাতারকার অবসরের খবর প্রকাশ্যে আসার পরদিনই সামনে এল কলকাতায় তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর। এবার যদি সব পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে কলকাতার মাঠে খেলতেও দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

    কবে ফের কলকাতায় মেসি (Lionel Messi)?

    গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সেই ঘটনার পর থেকেই ফের কলকাতায় মেসিকে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন সেই ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্তিনার ম্যাচের দিন তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও নতুন করে জল্পনা শুরু হয়েছিল।

    মেসির নাম সরাসরি না লিখে সেই পোস্টে শতদ্রু জানিয়েছিলেন, “আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” পোস্টটি দেখে মেসিকে ফের কলকাতায় আনার পরিকল্পনার কথা আঁচ করেছিলেন অনেকে। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দিলেন শতদ্রু।

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মেসির সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের মত জানাতে গিয়ে শতদ্রু বলেন, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।” তবে মেসির অবসরের খবরের মধ্যেই কলকাতায় মেসির সমর্থকদের খুশির খবর জানিয়েছেন তিনি। শতদ্রুর কথায়, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।”

    প্রসঙ্গত, আগামী বছর ইন্টার মায়ামি দক্ষিণ এশিয়ায় প্রাক-মরশুম প্রস্তুতি শিবির করতে পারে বলে খবর। সেই সফরের তালিকায় কলকাতা এবং বাংলাদেশকে রাখার সম্ভাবনা রয়েছে। আর ইন্টার মায়ামির সঙ্গে মেসির উপস্থিতি থাকলে স্বাভাবিকভাবেই কলকাতার দর্শকদের সামনে ফের তাঁকে দেখার সুযোগ তৈরি হবে।‌এই সফর নিয়ে শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

    Speculations over Lionel Messi's visit to Kolkata

    আরও পড়ুন : ‘সরকার স্বীকার করেছেন সেই তথ্য নেই..,’ গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া নিয়ে বড় দাবি খবর সামনে

    উল্লেখ্য, এখনও পর্যন্ত সফরের বিষয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য পরিকল্পনাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। গতবারের মতো শুধু মেসিকে এক ঝলক দেখেই সন্তুষ্ট থাকতে হবে না, ম্যাচ বা প্রস্তুতি পর্বে তাঁর খেলা দেখার সুযোগও পেতে পারেন কলকাতার সমর্থকরা। তবে গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আয়োজনের ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চান না উদ্যোক্তারা। আরও পরিকল্পিতভাবে গোটা আয়োজন করার প্রস্তুতি নেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    সুদের হারে বিরাট বদল আনল রাজ্য! লোনের টাকা ফেরত নিয়েও স্পষ্ট করা হল একাধিক নিয়ম
    Next Article
    এবার বাড়ি বাড়ি সাফাইকার্যে QR কোড!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment