Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুদের হারে বিরাট বদল আনল রাজ্য! লোনের টাকা ফেরত নিয়েও স্পষ্ট করা হল একাধিক নিয়ম

    15 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) দেওয়া ঋণে সুদের হারে (Loan Interest Rate) বড়সড় বদল আনা হল। অর্থ দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে ২০২৬-২৭ অর্থবর্ষের সুদের হার জানানো হয়েছে। পাশাপাশি ঋণের টাকা ফেরতের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম স্পষ্ট করেছে নবান্ন।

    চলতি অর্থবর্ষের জন্য সুদের হার কত? | (Government of West Bengal)

    অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের দেওয়া ঋণে সুদের হার বার্ষিক ৭.৩২ শতাংশ। এটি মূলত পুরসভা, পুরনিগম, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সহ বিভিন্ন স্থানীয় সংস্থা, কো-অপারেটিভ সোসাইটি ও পাবলিক সেক্টরের অধীনে থাকা শিল্প সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাজ্যের থেকে নেওয়া সব ধরণের লোনের উপরেই এই বার্ষিক সুদের হার ধার্য হবে বলে জানানো হয়েছে।

    আরও পড়ুনঃ বরুণ বিশ্বাস হত্যা মামলায় সাক্ষী দিলেন বাবা! আদালতে দাঁড়িয়ে নাম নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

    পাশাপাশি অর্থ দফতরের ওই নির্দেশিকায় ঋণের টাকা ফেরতের বিষয়েও বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণ ঋণের ক্ষেত্রে পরিশোধ করার সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ক্ষেত্রে এই মেয়াদ ২ থেকে ৩ বছর। কিছুতেই তা ৫ বছরের বেশি বাড়ানো যাবে না।

    এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, গৃহীত লোনের আসল অর্থ সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে গাফিলতি এড়াতে কড়া জরিমানার কথাও বলা হয়েছে।

    Government of West Bengal

    কোনও ঋণগ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসল বা সুদের কিস্তি মেটাতে ব্যর্থ হন, তাহলে মূল সুদের হার ৭.৩২ শতাংশের উপর আরও ২.৫ শতাংশ হারে জরিমানা সুদ তথা পিনাল ইন্টারেস্ট যুক্ত করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় থাকবে। যেমন- বিভিন্ন হাউজিং স্কিম, এলআইসি, হাডকো, NABARD থেকে পাওয়া লোনের ক্ষেত্রে এই সুদের হার ও নতুন নিয়ম প্রযোজ্য হবে না।

    সব মিলিয়ে, রাজ্য সরকারের দেওয়া ঋণ নিয়ে এবার কড়াকড়ি শুরু করা হয়েছে। নির্দিষ্ট সুদের হার বেঁধে দেওয়ার পাশাপাশি লোনের টাকা ফেরতের ক্ষেত্রে যা যা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, সেখান থেকে এটাই পরিষ্কার বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    "গণতান্ত্রিক প্রক্রিয়ায় খতম নাকি TMC-র মরা গাঙে পানি..."- তৃণমূলকে একহাত নিলেন নওশাদ
    Next Article
    যুবভারতীর আক্ষেপ ঘোচাতে ফিরছেন মেসি! এবার কলকাতার মাঠে নামার সম্ভাবনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment