Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    T-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার! ভারতীয় দলের লজ্জার পরাজয়ে প্রশ্ন গম্ভীরদের ভবিষ্যৎ নিয়ে

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে গেল ভারতের। ইংল্যান্ডের দেওয়া ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২৫ রানের বিরাট ব্যবধানে হার মানলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টানা পাঁচটি ম্যাচে জয়হীন রইলো ভারতীয় দল (Indian Cricket Team)।

    এমন শোচনীয় হারের পর খুব স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বজয়ী সেট টিম ভেঙে পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। বুমরার মতো তারকার অনুপস্থিতিতে কেন প্রতিপক্ষের ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হবেন ভারতীয় বোলাররা, সেই নিয়েও উঠছে প্রশ্ন।

    এদিন ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিং করতে পাঠান শ্রেয়স আইয়ার। কিন্তু ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র প্রিন্স যাদব (২/৩০) বাদে বাকিরা রানের গতি আটকাতে শোচনীয়ভাবে ব্যর্থ। বল হাতে দুটি উইকেট পেলেও অকাতরে রান বিলিয়েছেন হর্ষিত রানা। ৪৪ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ফিল সল্ট।

    আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

    এরপর রান তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই নিয়মিতভাবে উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল। বৈভব সূর্যবংশী আগ্রাসী শুরু করলেও ড্রেসিংরুমে ফেরেন ৫ বল খেলে ১৩ রান করে। এদিন ভারতের কোনও ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। দুর্দান্ত বোলিং করেন ইংল্যান্ডের দুই ফাস্ট বোলার জোফ্রা আর্চার (৩/২৯) এবং জস টাঙ (৪/২৮)।

    আরও পড়ুন: ম্যাচ শুরুর আগে পাত্তা দেননি নরওয়ের দৈত্যকে! সেই হাল্যান্ডের কেরামতিতেই শেষ আনসেলোত্তির ব্রাজিলের স্বপ্ন

    কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আচমকা ভারতীয় দলের এমন শোচনীয় অবস্থার কারণ নিয়ে। অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে হোম কন্ডিশনে ক্রিকেট খেলার কারণে নষ্ট হয়ে গিয়েছে বিদেশের মাটিতে ইনিংস বিল্ড করার ক্ষমতা। ভারতীয় দলের প্রত্যেক ব্যাটারের মধ্যে এই দুর্বলতা চোখে পড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিদেশের মাটিতে আরও লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য।

     

     

    Click here to Read More
    Previous Article
    রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন পরিষেবা! পুরীর উদ্দেশে চলবে জোড়া স্পেশাল ট্রেন
    Next Article
    হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment