Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিবারও বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য থেকে এখনও বৃষ্টি পুরোপুরি বিদায় নেয়নি। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ শনিবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে রোদ উঠলেও পরে আকাশ মেঘলা হয়ে যেতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টি হতে পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এক-দু’পশলা বৃষ্টিও হতে পারে। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে। আগামী সপ্তাহে কলকাতায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোচবিহারে বৃষ্টি বেশি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    south bengal weather(259)

    আরও পড়ুনঃ ৯০% পর্যন্ত সস্তা হবে ওষুধ! কলকাতা-হাওড়া-সহ কোথায় কত জন ঔষধি কেন্দ্র?

    সব মিলিয়ে বলা যায়, আজ শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ভারতের নীল জার্সিতে ফেরা হচ্ছে না বুমরার! তার বদলে এই তারকাকে তৈরি থাকতে বলছে BCCI
    Next Article
    আলুর দাম না মেলায় বাড়ছে উদ্বেগ! রাজ্যের হিমঘরে এখনও পড়ে ৯ কোটি ২৬ লক্ষ প্যাকেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment