Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সেপ্টেম্বর থেকে আরও আগে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    15 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্টের টাকা পেতে উপভোক্তাদের কিছুটা দেরি হয়েছে। ঝাড়াই-বাছাইয়ের পর গত ১৭ অগাস্ট থেকে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। আগামী ২০ অগাস্ট অবধি ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে সেপ্টেম্বর থেকে আরও আগে টাকা পাবেন সকলে। এবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    সেপ্টেম্বর থেকে কত তারিখের মধ্যে মিলবে অন্নপূর্ণা যোজনা? | (Annapurna Yojana)

    মঙ্গলবার এই সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর থেকে কত তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, তা জানিয়েছেন তিনি। পাশাপাশি টাকা না পেলে কী করতে হবে সেটাও বলেছেন।

    আরও পড়ুনঃ বিচারপতির ঘর থেকে ফাইল আনার চেষ্টা! সুজিত বসুর জামিন মামলায় বিরাট পদক্ষেপ বিচারপতির

    মহাজাতি সদনে আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু বলেন, সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা আরও আগে ঢুকবে। মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩ হাজার টাকা করে পেয়ে যাবেন উপভোক্তারা। তাঁর কথায়, “১০ থেকে ১৫ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।“

    এছাড়া টাকা পেতে কোনও রকম সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্বের কাছে যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কোনও রকম টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্বদের কাছে যাবেন। অন্নপূর্ণা যোজনার জন্য প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নিজেদের মধ্যে একটি গ্রুপ বানিয়ে নিন। যাতে ভবিষ্যতে মহিলাদের অধিকার ও মহিলাদের উপর কোনও অত্যাচার বা অবিচার হলে আপনারা মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন।“

    Annapurna Yojana

    গতকালের অনুষ্ঠানে শুভেন্দু জানান, জুন থেকে অগাস্টের মধ্যে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রথম মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় মাসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ। অগাস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    জলে ডুবেছে হাজার হাজার বিঘা ধানের জমি, মাথায় হাত কৃষকদের, বিপদ সীমার ওপর দিয়ে বইছে শালী নদীর জল
    Next Article
    TMCP-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে ফের দড়ি টানাটানি দুই তৃণমূলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment