Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবাই পাবেন না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা! এই শর্ত পূরণ করলে তবেই মিলবে ৫ লক্ষের সহায়তা

    59 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দরজা বাংলার সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। সেই মতো নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে এসেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হয়েছে ইতিমধ্যেই।

    আয়ুষ্মান প্রকল্পের খুঁটিনাটি | Ayushman Bharat Yojana

    কেন্দ্রের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হল এই আয়ুষ্মান ভারত যোজনা। যার মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন উপভোক্তা। রাজ্য তথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন কার্ড হোল্ডাররা। তবে অনেকেই জানেন না এই প্রকল্পের সুবিধা পেতে কত হতে হবে পারিবারিক আয়।

    মিলবে ৫ লক্ষ পর্যন্ত নিখরচায় চিকিৎসা

    আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, যে সব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারাই মূলত এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গিয়েছে। এই ক্যাশলেস প্রকল্পে হাসপাতালে ভর্তি থেকে অপারেশন চিকিৎসার সময় কার্ড হোল্ডারদের কোনও টাকা খরচ করতে হয় না। বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন কার্ডধারীরা।

    Ayushman Bharat Yojana

    আরও পড়ুন: KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে DA ঢোকা শুরু, বকেয়া নিয়ে বড় সুখবর দিলেন মলয় মুখোপাধ্যায়

    পরিসংখ্যান বলছে, বাংলা-সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। সুতরাং, দেশের যেকোনো প্রান্তে গিয়ে এই সুবিধা নেওয়া যাবে।জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে।

    Click here to Read More
    Previous Article
    বাসে মহিলাদের টিকিট ফ্রি কেন? প্রশ্ন তুলে মহিলাদের ‘ধুয়ে দিলেন’ আইনজীবী সঙ্গীতা দাস!
    Next Article
    ২৪ অগস্ট থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, বহু ট্রেনের সময় বদল করল রেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment