Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আশুতোষ থেকে বঙ্গবাসী, ২৪৭ কলেজে পরিচালন সমিতিতে বদল, কোথায় কে দায়িত্ব পেলেন?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতি (Colleges Governing body) নতুন করে তৈরি করা হচ্ছে। আর সেই সমিতিগুলির সভাপতি পদে বসানো হচ্ছে স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদদের। কলকাতা থেকে কোচবিহার, বালুরঘাট থেকে দক্ষিণ ২৪ পরগনা—বিভিন্ন কলেজে ইতিমধ্যেই দায়িত্ব পেয়েছেন বিজেপির একাধিক নেতা।

    ২৪৭ কলেজে কারা পেলেন দায়িত্ব (Colleges Governing body)?

    গত মে মাসে ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি (Colleges Governing body) ভেঙে দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। এরপর সম্প্রতি নবান্নে ৪১টি দফতরের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের পর থেকেই শিক্ষাক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের জল্পনা শুরু হয়েছিল। এবার উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে সেই বদলের ছবিই সামনে এল।

    ২০১৭ সালের আইন মেনে কলেজগুলির পরিচালন সমিতিতে (Colleges Governing body) শাসকদলের বিধায়ক ও সাংসদদের জায়গা দেওয়া হয়েছে। এমনকী যে সব বিধানসভা এলাকায় বিরোধী বিধায়করা জিতেছেন, সেখানেও পরিচালন সমিতির দায়িত্বে শাসকদলের নেতাদের বসানো হয়েছে।

    কোন কলেজের দায়িত্বে কে?

    কলকাতায় আশুতোষ কলেজের পরিচালন সমিতির (Colleges Governing body) দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। সুরেন্দ্রনাথ কলেজে রয়েছেন কৌস্তভ বাগচী। গুরুদাস কলেজের দায়িত্বে তরুণজ্যোতি তিওয়ারি এবং বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তাপস রায়। সিটি কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস কলেজের সভাপতি হয়েছেন উমেশ রাই।

    কোচবিহারের ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় কলেজের পরিচালন সমিতিতে (Colleges Governing body) রয়েছেন রথীন্দ্র বোস। বঙ্গবাসী কলেজের পাশাপাশি বালুরঘাট কলেজ এবং গঙ্গারামপুর কলেজের পরিচালন সমিতির দায়িত্বে থাকছেন সাংসদ সুকান্ত মজুমদার। ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজের পরিচালন সমিতিতে থাকছেন সাংসদ সৌমিত্র খাঁ।

    Colleges Governing body BJP Leaders Get Key College Posts

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, ১৭ সেপ্টেম্বর এক লক্ষ মহিলার জমায়েত কলকাতায়

    এছাড়াও মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতির দায়িত্ব পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন সমিতিতে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের ২৪৭টি কলেজের পরিচালন সমিতি (Colleges Governing body) গঠনের ক্ষেত্রে বিধায়ক ও সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে।

    Click here to Read More
    Previous Article
    রোজই প্রায় অ্যাকাউন্ট চেক করতেন, অন্নপূর্ণার টাকা আর ঢুকল না, মা*রা*ত্ম*ক পদক্ষেপ গৃহবধূর !
    Next Article
    'যারা আমাদের ভোট দেননি জীবনেও পাবেনা' Annapurna Yojona নিয়ে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment