Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সবাই একদিনে টাকা পাবেন না..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আপডেট দিয়েছেন। গতকাল রবিবার মুখ্যমন্ত্রী ফের জানিয়েছেন ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Government Scheme Annapurna Yojana) টাকা ছাড়া শুরু হবে। একইসাথে সবাই একদিনে টাকা পাবেন না বলেও জানানো হয়েছে নবান্ন তরফে।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | Annapurna Yojana

    রবিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। অগস্টে সকল মহিলা অবশ্য একই সঙ্গে টাকা পাবেন না। গোটা মাস ধরেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। জানিয়ে রাখি, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অ্যাকাউন্টে আজ থেকে পাঠাতে শুরু করবে অর্থ দফতর।

    মুখ্যমন্ত্রী বলেছেন, ‘১৭ অগাস্ট থেকে ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন, কমপ্লিট করা যাবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে।’ ১৭ অগাস্ট থেকে ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কত সংখ্যক মহিলা এই টাকা পাবেন তা খুব শীঘ্রই রাজ্যের তরফে জানানো হতে পারে।

    বুধবার রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যে সব মহিলা উপভোক্তাদের মাসে নিজস্ব আয় ১০ হাজার বা তার বেশি, তাঁরা এই প্রকল্পের আওতায় কোনোভাবেই আসবেন না। যদিও আবেদনকারীদের কথা মাথায় রেখে গ্রামীণ এবং জেলা পুরসভা এলাকায় বেশ কিছু শর্ত শিথিলও করা হয়েছে।

    annapurna yojana(64)

    আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে দরকার ৩৪ রান, কোহলি যা পারেননি সেটাই করে দেখাবেন অধিনায়ক শুভমান গিল

    ‘এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে’ বলে সম্প্রতি আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ইতিমধ্যে এই প্রকল্পে ১ কোটি ৮০ লক্ষের বেশি আবেদন এসেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ মহিলাই এবার টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    বন্দেমাতরমের অবমাননার প্রতিবাদে রাস্তায় মশাল মিছিল
    Next Article
    অন্নপূর্ণার টাকা না পেলে কারণ জানতে পারবেন? বঞ্চিতদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment