Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের পুজোর বুকিং শুরু! কোন পুজোর দিনের টিকিট কবে, রইল তালিকা

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র হাতেগুনে দুটো মাস। তারপরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপূজার সময় মানুষ নারায়ণ জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর সে পরিকল্পনার মতন রেলের টিকিট কাটার হিড়িক পরে অনেক আগের থেকে। ঠিক সেইরকমই ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার যাত্রা বর্তমানে ৬০ দিন আগে কাটতে হয়। আর চলতে বছরে পুজোর সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটার পালা শুরু হয়ে গিয়েছে (Indian Railways)। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    পুজোর টিকিট কাটার দিন জানুন, রইল তালিকা (Indian Railways)

    যদি কারও ১৪ অক্টোবর, চতুর্থীতে যাত্রার পরিকল্পনা থাকে তবে, ১৫ অগাস্ট থেকেই টিকিট কাটার সুযোগ পাবেন সেই সব যাত্রীরা। ১৫ অগাস্ট সকাল ৮টা থেকে চালু হল বুকিং। একই ভাবে তার পরদিন ১৫ অক্টোবর, পঞ্চমীতে যাত্রার জন্য দু’মাস আগে সকাল ৮টা থেকে টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে (Indian Railways)।

    Indian Railways find out the dates for booking puja tickets

    আরও পড়ুন: ফোড়ন দেওয়ার সময় তেল ছিটকে গায়ে লাগে? এই টোটকায় মিলবে রেহাই

    ২১ অক্টোবর দশমীর দিন কেউ যদি ফেরার বা কোথাও যাওয়ার পরিকল্পনা করেন, তবে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট কাটা যাবে ২২ অগাস্ট থেকে। পুজোর টিকিটে ভিড় সামলাতে তৎপর পূর্ব রেল। ১৫ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উৎসব ও পুজোর ভিড়ের কথা মাথায় রেখে সব ডিভিশনের বিভিন্ন PRS কাউন্টারে বিশেষ নজরদারি ও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

    টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের রিকুইজিশন স্লিপ খতিয়ে দেখতে হবে আধিকারিকদের। প্রতিটি স্লিপে ক্রমিক নম্বর ও সংশ্লিষ্ট আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে। একজন যাত্রীর জন্য একটির বেশি রিকুইজিশন স্লিপ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের রেল ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন সবাই ভারতীয় রেলের নিজস্ব অ্যাপ ব্যবহার করে টিকিট কাটুন। কাউন্টারে দালাল রাজ এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা থাকছে‌ (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    তারাপীঠে বিধ্বংসী আগুন! হোটেলে আটকে পড়ে মৃত্যু অন্তত ৬ পুণ্যার্থীর
    Next Article
    আশিসকে নিয়ে শুভেন্দুর সঙ্গে অনুব্রতর কথা! ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশনও’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment