Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অ্যাকাউন্টে ঢোকেনি বার্ধক্য, বিধবা ভাতার ১৫০০ টাকা? না পেলে এভাবে দেখে নিন স্ট্যাটাস

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পরই একাধিক সামাজিক প্রকল্পের নাম বদল হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে টাকার পরিমাণ। সেই তালিকায় রয়েছে বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), বিধবা ভাতাও। জুন জুলাই, গত দু’মাস ভেরিফিকেশনের জন্য টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না ঢুকলেও ১ অগাস্ট থেকেই আ্যকাউন্টে টাকা ঢোকা শুরু হওয়ার কথা।

    বার্ধক্য, বিধবা ভাতার টাকা ঢুকবে DBT-এর মাধ্যমে | Bardhakya Bhata

    জানিয়ে রাখি, এই দুই প্রকল্পে ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। একই সাথে ৫০০ টাকা বেড়েছে প্রতিবন্ধী ভাতাও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জারি করা সরকারি নির্দেশিকা বলছে, আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

    তবে টাকা পাঠানোর ক্ষেত্রে একাধিক বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে। আবেদনকারীর ন্যূনতম বয়স ৬০ বছর হয়েছে কিনা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৫৫ বছর কিনা তা দেখা হচ্ছে। সঠিক জন্মতারিখ জানা না থাকলে জন্ম সালের ১ জুলাই এবং মাস জানা থাকলে ১৬ তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করে হবে আবেদন।আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত ১০ বছরের জন্য এ রাজ্যে বাস করতে হবে।

    বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা দেখতে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে সার্চ করলে টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কি না বা পেমেন্ট হোল্ডে রয়েছে কি না, তা দেখে নিতে পারবেন।

    Bardhakya Bhata(1)

    আরও পড়ুন: তোলাবাজি করলেই ঘাড়ধাক্কা! BJP-র নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

    অগাস্টের পয়লা তারিখ থেকে এই প্রকল্পগুলোতে টাকা ছাড়ার কথা। কিন্তু যদি কোনো কারণে টাকা না এসে থাকে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। যোগ্য উপভোক্তাদের আ্যকাউন্টে টাকা ধীরে ধীরে ঢুকে যাবে। টাকা ছাড়া হলেও অনেক সপ্তাহের শেষ ছিল বলে অনেক ব্যাঙ্ক তা প্রসেস করতে দেরী করায় দু-একদিন এদিক-ওদিক হতে পারে হবে। অথবা এক সপ্তাহ মতো অপেক্ষা করতে হতে পারে কোনও ক্ষেত্রে।

    Click here to Read More
    Previous Article
    মোবাইল ছেড়ে বইমুখী হয়ে উঠবে পড়ুয়ারা! সরকারি স্কুলগুলিতে লাইব্রেরি ও রিডিং কর্নার গঠনের নির্দেশ
    Next Article
    প্রতি মাসে বিদ্যুতের বিল শূন্য? কেন্দ্রের সৌর প্রকল্পে মিলছে বড় সুবিধা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment