Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন’! বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, চাপ বাড়ল অভিষেকের

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় (Sebaashray) শুরু করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর একাধিকবার তা সংবাদের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি সেবাশ্রয়ের দু’টি কাঠামো ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা হয়। এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

    কী রায় দিল হাইকোর্ট? | (Calcutta High Court)

    বুধবার হাইকোর্টে সেবাশ্রয় সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে সেবাশ্রয়ের অস্থায়ী নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?”

    আরও পড়ুনঃ অবিবাহিত-বিধবা-ডিভোর্সি মেয়েও পেতে পারে মা-বাবার পেনশন! তবে কখন? স্পষ্ট করল হাইকোর্ট

    উচ্চ আদালতের পর্যবেক্ষণ, সেবাশ্রয়ের নামে রীতিমতো একটি মেডিক্যাল কলেজের মতো বিশাল কাঠামো তৈরি করা হয়েছে। সেই নির্মাণ সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে।

    সম্প্রতি ফলতা নিবাসী আমিনুদ্দিন খান নামে এক ব্যক্তি সেবাশ্রয়ের দু’টি কাঠামো ভাঙতে চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন, ফলতা বিডিও অফিসের পাশে একটি একটি খেলার মাঠ দখল করে ওই নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেবাশ্রয়ের কাজ বন্ধ থাকলেও ওই নির্মাণগুলি সেখানে বেআইনিভাবে রয়েছে। ফলে অবিলম্বে সেগুলি ভাঙা হোক।

    Calcutta High Court

    মামলাকারী আরও দাবি করেন, ওই মাঠে আগে নিয়মিত খেলাধূলা, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা, নানা সরকারি ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হত। তবে সেখানে সেবাশ্রয়ের নির্মাণ থাকায় সেগুলি করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। শুনানি শেষে সেবাশ্রয়ের সেই অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

    Click here to Read More
    Previous Article
    “শিলিগুড়িতে চাঞ্চল্য! ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, উদ্ধারে তৎপর দমকল”
    Next Article
    অধিনায়ক গিলের হাতে এবার রোহিত শর্মার ভবিষ্যৎ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment