Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ফর্মে এই ভুল করলেই কেলেঙ্কারি! আইনি সমস্যা থেকে বাতিল হতে পারে ফর্মও

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। বুধবার রাতে অনলাইনে আপলোড করা হয়েছে যোজনার ফর্ম। শুক্রবার থেকে অফলাইনেও ফর্ম পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ফর্ম মিলছে অনলাইন ও অফলাইনে

    অন্নপূর্ণা যোজনার যে ফর্ম প্রকাশ করা হয়েছে তাতে প্রায় ১২ টি পাতা রয়েছে। আবেদনকারীর পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের তথ্য দিতে হবে সেই ফর্মে। আবেদনের ফর্মে প্রতিটি পার্ট বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যাটেগরি অনুযায়ী আলাদা আলাদা তথ্য ইনপুট করতে হবে।

    Don't make this mistake during Annapurna Bhandar form fill up

    দেবেন না ভুল তথ্য: আবেদন ফর্মে দেখা যাচ্ছে, পেশা, আয় সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ৫, ৬ এবং ৭ নম্বর পাতায় এই তথ্যগুলি চাওয়া হয়েছে। ফর্ম ফিল আপের সময় কেউ তাড়াহুড়ো করে ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য প্রদান করলে আবেদনটি তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।

    আরও পড়ুন : ১ লা জুন থেকেই দাম বাড়ছে ট্রেনের খাবারের, এক প্লেট কচুরির নতুন দাম কত হল?

    ভুল করলে কী পরিণতি: অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করে দেয়। তেমনটা হলে ভবিষ্যতে আর কখনও আবেদন করা যাবে না। তাই আয়ের (Annapurna Bhandar) ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। ফর্মের শেষেও ডিক্লারেশন দেওয়া রয়েছে। ভুল তথ্য দেওয়া হলে আইটি সমস্যা হতে পারে। ভবিষ্যতে কোনও প্রকল্পে আর সুযোগ নাও মিলতে পারে।

    আরও পড়ুন : এখনই কেজির দাম ১২০ টাকা! জামাই ষষ্ঠীতে কত টাকা ছোঁবে লিচু?

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। তারপর হবে ভেরিফিকেশন। সেই তালিকায় নাম উঠলে তবেই মিলবে টাকা। ফর্ম বাতিল হলে টাকা পাওয়া যাবে না।

    Click here to Read More
    Previous Article
    রেশনে মিলবে মাসে 35 কেজি চাল ও গম!
    Next Article
    এখনই কেজির দাম ১২০ টাকা! জামাই ষষ্ঠীতে কত টাকা ছোঁবে লিচু?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment