Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের টানা ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টির দাপট কমলেও বিক্ষিপ্তভাবে চলেছেই। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি হতে পারে। যদিও ভারী বর্ষণ হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ফের বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। ঝড়-বৃষ্টি বাড়তে পারে একাধিক জেলায়। আগামী সাতদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    অবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৮ অগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে, দুই বঙ্গেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

    শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির দাপট ও তীব্রতা কিছুটা কম থাকবে সোমবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    এদিন উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে এই দুই জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আপাতত কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস তরফে।

    Weather Update

    আরও পড়ুন: ইসকনের হাতে মিড-ডে মিল, রাঁধুনিদের চাকরি নিয়ে জল্পনায় ইতি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিতে কিছুটা রাশ পড়লেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। এরপর মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-সহ বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বিনামূল্যে রেশনে নতুন নিয়ম! এই ৮ শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড? জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment