Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নভেম্বর অবধি স্বস্তিতে অভিষেক! সই জাল কাণ্ডে রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী নভেম্বর মাস অবধি এই অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

    হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে অভিষেক | (Calcutta High Court)

    সই জাল মামলায় আগেই অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়েছিল উচ্চ আদালত। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা গেলেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

    আরও পড়ুনঃ বিদেশযাত্রার আগেই বিপাকে অভিষেক! ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় হাইকোর্টে তৃণমূল সাংসদ

    মামলার গত শুনানিতে সেই রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল হাইকোর্ট। এদিনের শুনানিতে এই নির্দেশ ও রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হল। আগামী নভেম্বর মাস অবধি এটি বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি চন্দ।

    বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর সই জাল কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছিল, তৃণমূলের বৈঠকে অনুপস্থিত থাকা কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। পরবর্তীতে সেই জাল সই সম্বলিত বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশন বিধানসভায় পাঠানো হয় বলে অভিযোগ। প্রথমে হেয়ার স্ট্রিট থানা এই ঘটনার তদন্ত করছিল। পরবর্তীতে তদন্তভার নেয় সিআইডি।

    Calcutta High Court

    সই জাল কাণ্ডে এর আগে অভিষেককে একাধিকবার ভবানীভবনে তলব করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা। তবে শুরুতে বারবার সেই তলব এড়াচ্ছিলেন তিনি। পরবর্তীতে হাজিরা দিলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এই ঘটনায় তৃণমূল সাংসদের ভূমিকা ঠিক কী ছিল, এর নেপথ্যে মূল চক্রী হিসাবে কারা জড়িত, তদন্তের খাতিরে সবটাই বিশদে জানার চেষ্টা করেন সিআইডি আধিকারিকরা।

    এই সই জাল কাণ্ডের জল আগেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছিল। অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল উচ্চ আদালত। এদিন সেই রক্ষাকবচের মেয়াদ আগামী নভেম্বর অবধি বাড়ানো হল। এতে তৃণমূল সাংসদের স্বস্তিও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    Click here to Read More
    Previous Article
    “কোনও কিছুতেই আগুন নেভোনো যাচ্ছিল না”, প্রতিক্রিয়া হোটেল কর্মার
    Next Article
    মৃত্যুর আগের দিন ১২ মিনিট কথা! আশিস কী জানিয়েছিলেন ঋতব্রতকে? সামনে এল অজানা তথ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment