Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিম্নচাপে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! টানা ৪৮ ঘণ্টা সতর্কতা: আজকের আবহাওয়ার খবর

    6 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন হয়েছে ফের। বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। পূর্বাভাস মতোই ভিজছে দক্ষিণবঙ্গের জেলাগুলিও। আবহাওয়া দপ্তর বলছে, আজ শুক্রবারও একই রকম থাকবে পরিস্থিতি। তুমুল ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির কড়া সতর্কতা। কোথায় কেমন থাকবে আবহাওয়া? বাইরে বেরোনোর আগে দেখে নিন আবহাওয়া।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বর্ষণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম-সহ একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

    বৃষ্টির পাশাপাশি এদিন একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৪ তারিখ অবধি হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শহর কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

    আগামীকাল ১৫ অগাস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হবে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। তবে ১৮ অগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই।

    south bengal weather(239)

    আরও পড়ুন: কাউন্সেলিং শুরুর আগেই স্থগিত স্কুল শিক্ষক নিয়োগ! OBC সংরক্ষণের জেরে নতুন বিজ্ঞপ্তি দিল WBSSC

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও।

     

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? প্রতি মাসে কোন সময়ে মিলবে ৩,০০০ টাকা জেনে নিন
    Next Article
    জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প ও করমর্দন! রাহুলকে নিশানা করে ভিডিও প্রকাশ BJP-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment