Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাত্র একটি সিরিজ খেলেই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন পাডিক্কল! সামনে রাহুল দ্রাবিড়

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেক কিংবদন্তি ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রিকেটারদের ঝুলিতে যে রেকর্ড নেই, তাই এবার নিজের নামে করে ফেললেন দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) ব্যাট হাতে অভাবনীয় ব্যাটিং করে তিনি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ২ ম্যাচের ৩ ইনিংস তার নামের পাশে যোগ করেছিল ৩২৮ রান। আর এই কীর্তি গড়ার পর তিনি ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাকে।

    ভারতের জার্সিতে বিদেশের মাঠে সিরিজের সেরার পুরস্কার জেতা ক্রিকেটারদের সংখ্যা হলো ২২। এই তালিকায় নবতম সংযোজন দেবদত্ত। রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি বা অনিল কুম্বলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের দীর্ঘ কেরিয়ারে এই তালিকায় নিজেদের নাম তুলতে পারেননি। কিন্তু দেবদত্ত পাডিক্কল নিজের প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজেই এই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

    তবে এখানেই থেমে যেতে চান না দেবদত্ত। নিজের পরবর্তী লক্ষ্য ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। দেবদত্ত বলেছেন, “এই সিরিজে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই দারুণ এক অনুভূতি কাজ করছিল এবং আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার মনে হয়েছিল, নিজেকে প্রমাণ করার এবং সবার সামনে এটা দেখানোর এটাই উপযুক্ত সময় যে আমি বড় ইনিংস খেলার সক্ষমতা রাখি, যেমনটা আমি আমার পুরো ফার্স্ট-ক্লাস ক্রিকেট কেরিয়ার জুড়ে করে এসেছি। টেস্টের মঞ্চেও যে সেই সামর্থ্যের প্রতিফলন ঘটাতে পেরেছি, তাতে আমি সত্যিই খুব আনন্দিত। এই সাফল্যে আমি অত্যন্ত খুশি এবং আশা করছি, এখান থেকে পাওয়া আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আমি আমার কেরিয়ারকে আরও এগিয়ে নিতে পারব।”

    আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

    এবার দেবদত্তর সামনে সুযোগ থাকছে নিজের মুকুটে আরও বড় পালক যোগ করার। বিদেশের মাটিতে একাধিকবার সিরিজ সেরার পুরস্কার জেতা ভারতীয় ক্রিকেটারের সংখ্যা আপাতত ১০। এই তালিকায় রয়েছে শচীন টেন্ডুলকার, জাহির খান, কপিল দেব, যশপ্রীত বুমরার মতো তারকারা। বিদেশের মাটিতে ৪ বার সিরিজ সেরার পুরস্কার জিতে এই তালিকার শীর্ষে রাহুল দ্রাবিড়। এখন পাডিক্কলের সামনে সুযোগ চলতি বছরেই একাদশতম ভারতীয় তারকা হিসেবে এই তালিকায় প্রবেশ করার।

    আরও পড়ুন: কোহলি থাকলে ভারত জিততো, সরাসরি শুভমান গিলের নেতৃত্বের সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের!

    আসন্ন নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরের জন্য উড়ে যাবে ভারতীয় দল। এই সফরে জয় পাওয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজ জিতলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকবে ভারত। আর শ্রীলঙ্কা সফরের মতোই যদি দেবদত্ত নিউজিল্যান্ডেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে দেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থায় তুলে আনার পাশাপাশি নিজের মুকুটেও একটি তাৎপর্যপূর্ণ পালক যোগ করতে পারবেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    বড় সিদ্ধান্ত নীরজ চোপড়ার! এশিয়ান গেমসে করবেন না অংশগ্রহণ, নিজেই জানালেন কারণ
    Next Article
    ৩১ অগাস্টেই বড় সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টে হবে ইথানল মিশ্রিত পেট্রোলের লেবেলিং মামলার শুনানি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment