Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জিটিএ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে সরছে শুভেন্দু সরকার, পাহাড় নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নবান্নের বৈঠকে

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে সুপ্রিম কোর্টে করা মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুভেন্দু (Suvendu Adhikari) সরকারের। সিবিআই-ই করবে এই নিয়োগ দুর্নীতির তদন্ত। এদিন পাহাড় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। নবান্নে সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ওই বৈঠকে এনডিএ জোটের শরিক বিমল গুরুং এবং রোশন গিরিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    জিটিএ নিয়োগ দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু (Suvendu Adhikari)

    উল্লেখ্য, জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৪০০ জন শিক্ষককে বেআইনি ভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পালটা সেই রায়কে চ্যালেঞ্জ করে পূর্বতন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গেলে সিবিআই তদন্তের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু এখন নব নির্বাচিত রাজ্য সরকারের তরফে সাফ জানানো হয়েছে, এই মামলা থেকে বেরিয়ে যাবে সরকার। তাহলে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশই কার্যকর হবে।

    Suvendu Adhikari government on gta recruitment scam

    পাহাড় নিয়ে কী সিদ্ধান্ত: শুক্রবার নবান্নের বৈঠক থেকে পাহাড় নিয়ে একাধিক নির্দেশ দেন শুভেন্দু। পুরসভা স্তরে নূন্যতম পরিষেবা নিশ্চিত করা থেকে উত্তরবঙ্গ, চা বাগানকে ঘিরে কেন্দ্রীয় উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আপাতত স্বল্পমেয়াদী কিছু লক্ষ্য স্থির করা হয়েছে। পানীয় জল, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের মতো নূন্যতম পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

    আরও পড়ুন : সাময়িক স্বস্তি পেলেও কাটেনি বিপদ, ‘উসকানিমূলক’ মন্তব্য মামলায় পরমব্রতকে কড়া নির্দেশ হাইকোর্টের

    পাহাড় নিয়ে একগুচ্ছ নির্দেশ: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল পাহাড়ের জন্য। কিন্তু কাজ হয়নি। ২০২৬-২৭ অর্থবর্ষেও ১৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু সেই টাকা ব্যবহার করা যায়নি। জিটিএ প্রধান সচিব শামা পারভিনকে বলা হয়েছে স্থানীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কথা বলে প্রয়োজন অনুযায়ী কাজ করতে।

    আরও পড়ুন : ১ লা জুন থেকেই দাম বাড়ছে ট্রেনের খাবারের, এক প্লেট কচুরির নতুন দাম কত হল?

    আসন্ন বর্ষার মরশুমের কথা মাথায় রেখে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম তৈরি করে রাখা হচ্ছে। ১০ দিনের মধ্যে পাহাড়ে পৌঁছে নবান্নে রিপোর্ট পাঠাবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। মুখ্যমন্ত্রী আরও জানান, পাহাড়ে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ২০২১ সালে যে ১ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন তা এবার কার্যকর হবে। এছাড়া পাহাড়ে বন্ধ চা বাগান পুনরায় খোলা, গতবারের বিপর্যয়ে ভেসে যাওয়া বাড়ি তৈরিতে ৩ লক্ষ টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    মাঝরাস্তায় ভেঙে পড়ল গাছ! লেক গার্ডেনস ফ্লাইওভারে ব্যাপক বিপত্তি
    Next Article
    ঝড়-জল দুর্যোগে রাজ্যে ৭ জনের মৃত্যু, সমস্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment