Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ভারত শেষ অবধি লড়াই করবে, কিন্তু…..’, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার গিলের

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেই দেশে ফিরছে শুভমান গিলের (Shuhman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে ভালো জায়গায় থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) তাদের জিততে হতো ২-০ ফলে। কিন্তু দ্বিতীয় ম্যাচের শেষ দিনে সোনাল দিনুসার দুর্ভেদ্য ব্যাটে ভর করে ম্যাচ বাঁচিয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে দিলো শ্রীলঙ্কা। গোটা সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে দ্বীপরাষ্ট্রের দলকে। তারপরেও কেন ভারতীয় দল দুটি টেস্টই জিততে পারলো না সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

    শেষ দিনে ভারতীয় দলকে জিততে গেলে বল হাতে তুলতে হতো চারটি উইকেট। তারপর শ্রীলঙ্কার দেওয়া ছোট্ট টার্গেট তাড়া করতেন জয়সওয়াল, দেবদত্তরা। কিন্তু ভারতীয় দলের সেই পরিকল্পনা ভেস্তে দিলো শ্রীলঙ্কার নতুন প্রতিভাবান ব্যাটার দিনুসা। ব্যাট হাতে তিনি খেললেন ১৩৩ রানের অসাধারণ ইনিংস। গোটা ইনিংস মিলিয়ে খেললেন মোট ৭২২ বল। দুই ইনিংসে জোড়া শতরান করে ভারতকে নিজের অভীষ্ট লক্ষ্য ছোঁয়া থেকে আটকালেন তিনি।

    ভারতীয় দল এরপর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের মাটিতে উড়ে যাবে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে। তারপর রয়েছে পরের বছর দেশের মাটিতে আয়োজিত হতে চলা বর্ডার-গাভাস্কার সিরিজে অজিদের টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে ভারতীয় দলকে এই ৭টি ম্যাচেই জিততে হবে।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    তবে ভারতীয় দলের কাজটা একেবারেই সহজ হবে না। এর আগে রোহিত, বিরাটের মতো তারকা সমৃদ্ধ ভারতীয় দলকে ভারতের মাটিতে ধ্বংস করে সিরিজ জিতে গেছে কিউয়িরা। তাদের দেশের মাটিতে তাদের ব্রাউনওয়াশ করা একেবারেই সহজ নয়। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হয়তো জিততে পারে ভারত, কিন্তু প্রতিটি ম্যাচে এই তরুণ ভারতীয় দল অজিদের টেক্কা দিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়।

    আরও পড়ুন: আর মাত্র একটা টেস্টে করতে হবে এই বিশেষ কাজ! তাহলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন শুভমান গিল

    তবে এখনই হাল ছেড়ে দিতে নারাজ ভারতীয় অধিনায়ক শুভমান গিল। পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে শেষ মুহূর্ত অবধি ভারত লড়বে বলে বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, “আমরা নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছি, আশা করছি সেটি আমাদের জন্য একটি ভালো সিরিজ হতে চলেছে। এরপর ঘরের মাঠেও আমাদের ভালো একটি সিরিজ রয়েছে। যতক্ষণ সুযোগ থাকে, আমরা সবসময় বিশ্বাস ধরে রাখবো। আমি আশা করি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পারবে।”

     

    Click here to Read More
    Previous Article
    বিল বোর্ড ওঠানোকে কেন্দ্র করে তুলকালাম ক্যামাক স্ট্রিট
    Next Article
    আজকের রাশিফল ২৮ অগাস্ট, রাখি পূর্ণিমার দিন ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment