Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া না..,’ বকেয়া DA নিয়ে বড় বার্তা ভাস্কর ঘোষের

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: গত ফেব্রুয়ারী মাসে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো শুরু করেছে রাজ্য। তাঁদের মধ্যে একটা অংশ ইতিমধ্যেই বকেয়া পেয়ে গেলেও এখনও ‘বঞ্চিত’ গ্রান্ট ইন এইড কর্মচারীরা। কবে তারাও পাবেন বকেয়া? এই নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মচারীমহলে।

    কবে গ্রান্ট ইন এইড-দের বকেয়া ডিএ? বাড়ছে ক্ষোভ | Dearness Allowance

    এখনও গ্রান্ট ইন এইড কর্মচারীরা বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি বলে অভিযোগ। এই নিয়ে সমাজমাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লিখেছেন, “আগামী ১৮/০৮/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের ৮ নম্বর কোর্টে DA CASE এর শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকার পোষিত ক্ষেত্রের (GRANT IN AID) কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উত্থাপন করা হবে।”

    উল্লেখ্য, শেষবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে। আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। ১৮ তারিখ দুপুর দুটোয় ফের শুনানি হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়েছে।

    শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটিকে সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তা জমা পড়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী শুনানির দিন বিস্তারিত বক্তব্য রাখার সুযোগ পাবে বাদী-বিবাদী উভয়পক্ষ। সেখানে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়ার বিষয়টি তুলে ধরতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ।

    এছাড়া মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ তরফেও একাধিকবার এই কর্মীদের বকেয়া না পাওয়ার বিষয়টি নিয়ে আওয়াজ তোলা হয়েছে। তারাও এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১৮ অগাস্ট ডিএ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট।

    dearness allowance(250)

    আরও পড়ুন: এখনও হয়নি গ্যাসের e-KYC? দুশ্চিন্তা কমিয়ে বাড়ল সময়সীমা! নির্দেশিকা পেলেন গ্যাস ডিলারেরা

    ১৮ আগস্ট দুপুর দুটোয় শুনানির জন্য মামলাটি উঠবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে। এবার হাইভোল্টেজ এই মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেদিকে তাকিয়ে কর্মচারীমহল।

     

    Click here to Read More
    Previous Article
    আজ দেশ জুড়ে ড্রাই ডে, সেপ্টেম্বরে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান?
    Next Article
    স্বাধীনতা দিবসে লালকেল্লায় সমবেত কণ্ঠে 'বন্দে মাতরম'

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment