Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দ্বিতীয় নয়, এবার তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্যও মিলবে টাকা! বাম্পার অফার ঘোষণা এই রাজ্যের সরকারের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: জন্মহার বৃদ্ধি করতে ফের বড় পদক্ষেপ নিল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) সরকার। দ্বিতীয় সন্তানের জন্মে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী এন  চন্দ্রবাবু নাইডু। এবার সেই প্রকল্পকে আরও বিস্তৃত করার পথে হাঁটল রাজ্য। নতুন ঘোষণা অনুযায়ী, তৃতীয় সন্তানের জন্ম হলে পরিবারকে ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। জন্মহার ক্রমশ কমতে থাকায় উদ্বিগ্ন রাজ্য সরকার এই পদক্ষেপকে ভবিষ্যতের সামাজিক ভারসাম্য রক্ষার উদ্যোগ বলেই তুলে ধরছে।

    জন্মহার বাড়াতে ৩য় ও ৪র্থ সন্তানের জন্য পুরস্কার ঘোষণা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) সরকারের

    একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাইডু জানান, অন্ধ্রপ্রদেশে জন্মহার উদ্বেগজনক ভাবে নীচে নেমে গিয়েছে। বর্তমানে রাজ্যের জন্মহার প্রায় ১.৫ শতাংশ, যা প্রতিস্থাপন স্তর ২.১ শতাংশের তুলনায় অনেকটাই কম। তাঁর মতে, আগামী দিনে এই পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। কারণ, জন্মহার কমতে থাকলে সমাজে বয়স্ক মানুষের অনুপাত দ্রুত বাড়বে এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাবে। তাই এখন থেকেই জনসংখ্যার ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি।

    আরও পড়ুন: পরিবহণ খরচ বাড়তে রোজকার ব্যবহারের এই জিনিসগুলোর দামও বাড়তে পারে শীঘ্রই

    মুখ্যমন্ত্রীর কথায়, “আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার টাকা দেওয়া হবে।” যদিও এই প্রকল্প কবে থেকে চালু হবে বা কীভাবে আবেদন করতে হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। নাইডু জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত নীতিপত্র প্রকাশ করা হবে। সরকারের তরফে মনে করা হচ্ছে, আর্থিক প্রণোদনা দিলে অনেক পরিবার দ্বিতীয় বা তৃতীয় সন্তান নেওয়ার বিষয়ে নতুন করে ভাবতে পারে।

    দুই মাস আগেই জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাইডু। তখন তিনি দ্বিতীয় সন্তানের জন্মে ২৫ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। সেই ঘোষণার পরই রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার তৃতীয় ও চতুর্থ সন্তানের ক্ষেত্রেও আর্থিক সহায়তার কথা জানিয়ে কার্যত আরও বড় বার্তা দিল সরকার। বিশেষজ্ঞদের মতে, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপের একাধিক দেশের মতো ভারতেও কিছু রাজ্যে জন্মহার কমার প্রবণতা ধরা পড়ছে। অন্ধ্রপ্রদেশ সেই সমস্যাকে আগেভাগেই মোকাবিলা করার চেষ্টা করছে।

    Andhra Pradesh govt Announces Rewards for 3rd and 4th Children to Boost Birth Rate

    আরও পড়ুন: ভারতে প্রথমবার উদ্ধার বিপুল পরিমাণে ‘জেহাদি ড্রাগ’ কেপ্টাগন! NCB-র জালে আন্তর্জাতিক মাদকচক্র

    সরকারি সূত্রের দাবি, এটি শুধু জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নয়, বরং ভবিষ্যতের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে সুরক্ষিত রাখার পরিকল্পনা। কারণ কর্মক্ষম তরুণ প্রজন্ম কমে গেলে শিল্প, কৃষি, পরিষেবা এবং প্রশাসনিক ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে। তাই জন্মহার বৃদ্ধিকে দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গেই যুক্ত করে দেখছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) সরকার। এখন দেখার, এই আর্থিক প্রণোদনা প্রকল্প বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে এবং অন্য রাজ্যগুলিও ভবিষ্যতে একই পথে হাঁটে কি না।

    Click here to Read More
    Previous Article
    ওয়েটিং টিকিট কনফার্ম হবে কি না, আগেই জানিয়ে দেবে AI! রেলের নতুন চমক RailOne
    Next Article
    কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment