Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি! কিন্তু গরম কি কমবে? আজকের আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে। কলকাতাতেও দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতায় (Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুর বা বিকেলের দিকে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া অতিরিক্ত বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়তে পারে। তাই পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    Rain forecast in districts Kolkata South Bengal weather West Bengal North Bengal weather update 2 July

    আরও পড়ুনঃ যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, ২১ জুলাইয়ের আগে আর ক’জন ছাড়ছেন তৃণমূল?

    সব মিলিয়ে বলা যায়, আজ রাজ্যের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ভ্যাপসা গরম থেকে খুব একটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই।

    Click here to Read More
    Previous Article
    মুর্শিদাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনা! স্কুলপড়ুয়াদের গাড়িতে গিয়ে ট্রেনের ধাক্কা, চার জনের মৃত্যু
    Next Article
    আজই চাকা গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের, কী কী সুবিধা থাকছে?

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment