Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ধর্ষকদের সকালে জমা, বিকেলে খরচ’! বারুইপুর এনকাউন্টারের পর চর্চায় শুভেন্দুর সেই হুঙ্কার

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের মধ্যেই ঘটল নাটকীয় মোড়। অপরাধস্থলে ঘটনাপ্রবাহ পুনর্নিমাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের।এর পরই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই পুরনো মন্তব্য নতুন করে উঠে এসেছে। এই ঘটনার পর যেমন তদন্তে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তেমনই রাজ্যের আইন-শৃঙ্খলা এবং অপরাধ দমনের পদ্ধতি নিয়েও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

    মনে আছে শুভেন্দুর (Suvendu Adhikari) সেই মন্তব্য ?

    প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই শুভেন্দু অধিকারীর “সকালে জমা, বিকেলে খরচ” মন্তব্যের সঙ্গে এই ঘটনার মিল টানছেন।ভোটের আগে শুভেন্দু অধিকারী এক জনসভা থেকে বলেছিলেন, “রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাব না, সকালে জমা নেব বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ-হিমন্ত বিশ্বশর্মার দেখানো পথে সরকার চলবে, কথা দিয়ে গেলাম।” রাজনৈতিক মহলের একাংশের মতে, বারুইপুর কাণ্ডে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেই মন্তব্যই নতুন করে সামনে আসছে।

    তবে বিরোধী মতও সামনে আসছে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, কোনও এনকাউন্টার ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত হওয়াও সমান গুরুত্বপূর্ণ।বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনরোষের জেরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটে। দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যেতে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। এরপর ধারাবাহিক অভিযানে একে একে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করা হয়।

    প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় অপরাধস্থলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় তদন্তকারী দল। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই এবং ঘটনার প্রতিটি ধাপ পুনর্নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ২টা ২০ মিনিট নাগাদ প্রভাস আচমকা এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে এক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।‌

    Suvendu Adhikari's threat is hot topic after the Baruipur encounter

    আরও পড়ুন : রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন পরিষেবা! পুরীর উদ্দেশে চলবে জোড়া স্পেশাল ট্রেন

    বারুইপুরের এই ঘটনা এখন আর শুধুমাত্র একটি অপরাধ মামলার তদন্তে সীমাবদ্ধ নয়। এনকাউন্টারকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চাপানউতোর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি পদক্ষেপ নিয়ে আগামী দিনে আরও বিস্তর বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘটনাপ্রবাহ পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ এক বিষয়।

    Click here to Read More
    Previous Article
    বেকারভাতার জন্য কী কী নথি লাগবে? ফের নতুন করে করতে হবে আবেদন? জেনে নিন খুঁটিনাটি
    Next Article
    রচনাকে নির্বুদ্ধিতা মন্তব্য শ্রীলেখা মিত্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment