Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চালু নতুন পোর্টাল, যুবশক্তির জন্য কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

    7 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকেই রাজ্যে চালু হচ্ছে বেশ কিছু প্রকল্প। এর মধ্যে অন্যতম যুবশক্তি ভরসা কার্ড (Yuva Shakti)। তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হয়েছিল যুবসাথীর মতো বেকার ভাতা। আর এবার রাজ্যে ক্ষমতা বদল হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বদল এসেছে প্রকল্পেও। বাংলায় এবার চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প।

    চালু হতে চলেছে যুব শক্তি (Yuva Shakti) প্রকল্প

    সূত্রের খবর, আগের তালিকাতে নাম থাকলেও নতুন করে ৩০০০ টাকার এই ভাতা পেতে হলে চাকরিপ্রার্থীদের নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন জানাতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য নতুন পোর্টালও চালু করেছে সরকার। ১ জুন থেকে https://www.juboshokti.in/ পোর্টালে শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণ। পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল সাইট থেকেও আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে।

    How to apply for yuva shakti scheme

    কারা পাবেন সুবিধা: রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যুবশক্তির টাকা পেতে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে বর্তমানে কর্মহীন হতে হবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে হবে।

    আরও পড়ুন : বন্ধ হচ্ছে mAadhaar, নতুন আধার অ্যাপ কীভাবে সেট আপ করবেন, জানুন

    কী কী নথি লাগবে: আবেদন করার জন্য কিছু জরুরি নথিপত্রও সঙ্গে থাকতে হবে। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।

    আরও পড়ুন : পাকা বাড়ি বানাবেন? সরকার দেবে টাকা, নতুন প্রকল্প চালু বাংলায়

    উল্লেখ্য, যুবশক্তি ভরসা কার্ডের (Yuva Shakti) জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য পোর্টালে গিয়ে জরুরি ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের আইএফএসসি কোড সহ নির্ভুল তথ্য দিতে হবে। আবেদন করার সময় ভোটার আইডি কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ সমস্ত পরীক্ষার মার্কশিট এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলের কাকলিকে আমন্ত্রণ, কারা এই ‘বিশেষ বিশেষ সাংসদ’? মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
    Next Article
    হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী, কী আবেদন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment