Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সিদ্ধান্ত গম্ভীরের! কলম্বো টেস্ট থেকে বিনা দোষে এই তারকাকে দল থেকে বাদ দেবেন ভারতের প্রধান কোচ

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে স্বস্তিতে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী রবিবার থেকে তারা কলম্বোয় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জনের দৌড়ে টিকে থাকতে গেলে এই সিরিজে দুটি ম্যাচই জিততে হবে ভারতকে। তাই ম্যাচের দুই দিন আগে অনুশীলনের পর দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় গিল ও গম্ভীরকে।

    কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার জন্য সম্পূর্ণ অন্য রণনীতি তৈরি করতে হবে গম্ভীরদের। গল টেস্টের দুই ইনিংসে যেভাবে ভারতের স্পিনাররা দাপট দেখিয়েছেন, সেই একই চিত্র না-ও দেখা যেতে পারে কলম্বো টেস্টে। কারণ এই টেস্টের জন্য সম্পূৰ্ণ ভিন্ন ধরনের পিচ ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা।

    সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের দাপট বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী দীনেশ চান্ডিমাল, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিসদের মতো তারকারা চোটের কারণে দলে অনুপস্থিত থাকায় জাদেজা, মানব, কুলদীপ-দের বিরুদ্ধে চাপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কা শিবির।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    ভারত যাতে বাড়তি সুবিধা না পায়, তাই একাধিক তারকাবিহীন শ্রীলঙ্কা দলকে ম্যাচে টিকিয়ে রাখতে স্পিন সহায়ক উইকেট তৈরির রাস্তা থেকে সরে আসছে দ্বীপরাষ্ট্রের দলটি। ফলে ভারতের স্পিনাররা হয়তো বাড়তি সুবিধা পাবেন না। তাই এই ম্যাচে তিন স্পিনারের বদলে দুই স্পিনার নিয়ে নামতে পারে ভারত। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রথম একাদশ থেকে বাদ পড়বেন কুলদীপ যাদব।

    আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড

    কুলদীপ যাদব ভারতীয় দলের হয়ে কোনও ফরম্যাটেই আর নিয়মিত সুযোগ পান না। গত ম্যাচে মানব সুথার ১০ উইকেট নিয়েছেন, জাদেজা অলরাউন্ডার। ফলে আরও একবার তার ওপরেই কোপ পড়তে পারে বলে জানা যাচ্চে। ম্যাচের দু দিন আগে অনুশীলনে দেখা যায়নি তাকে।

     

    Click here to Read More
    Previous Article
    বেতন ২০ হাজার টাকা হলেই দিতে হবে কর! কী বলছে নয়া প্রফেশনাল ট্যাক্স-এর নিয়ম?
    Next Article
    নাম নেই স্বাস্থ্যসাথী-আয়ুষ্মানে, তবু পাবেন চিকিৎসা! হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমার সুযোগ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment