Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিতর্কের মাঝেই এবার মমতার মুখে অন্নপূর্ণা যোজনা, বললেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন…

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে তোলপাড় রাজ্যে। বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতো অনেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকে গেলেও এখনও অনেকেই কোনো টাকা পাননি বলে অভিযোগ। ‘যোগ্য’ হয়েও টাকা না মেলায় দিকে দিকে বিক্ষোভে ফেঁটে পড়ছেন মহিলারা। ঠিক এই সময়ই অন্নপূর্ণা যোজনার কথা শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মমতা? Mamata Banerjee

    গতকাল শনিবার বিকেল ৪.৩০ নাগাদ ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। দলত্যাগী নেতা-নেত্রীদের উদ্দেশে কড়া বার্তা দেন। একইসাথে বিজেপি সরকারকেও করেন নিশানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, ২ কোটি ৪৬ লক্ষ প্রায়। আজকে প্রায় দেড় কোটির উপর মা-বোনেদের নাম কেটে দিয়েছে শুনেছি। তাঁরা আজ হাহাকার করছে।’

    Mamata Banerjee

    উল্লেখ্য, রাজ্যে জুন মাস থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। জুলাই মাসের ভাতা দেওয়া হয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে অভিযোগ উঠছে, শুধু মাত্র কিছু সংখ্যক মানুষ টাকা পেয়েছেন। বাকিরা ‘যোগ্য’ হয়েও বঞ্চিত। একদিকে যখন ভাতার টাকা ঢোকায় উৎসবের মেজাজে একাংশ, অন্যদিকে যোজনার টাকা না মেলায় ক্ষোভে ফেঁটে পড়ছেন অন্যরা।

    যদিও যাবতীয় বিতর্কের মাঝেই সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পে প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি একজন ‘যোগ্য’ বেনিফিসিয়ারিকেও বাদ যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: PF কাটার নিয়মে বড় বদল! জুলাই থেকেই বাড়তে পারে হাতে পাওয়া বেতন, জানুন নতুন নিয়ম

    তৃণমূল আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ মহিলারা মাসে মাসে দেড় হাজার টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে ‘অন্নপূর্ণা যোজনা’। দ্বিগুণ হয়েছে ভাতার পরিমাণও। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যাঁরা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। কেউ বঞ্চিত হবেন না।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: 'আমি কখনও পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি' কি কাজের কথা বললেন মমতা?
    Next Article
    ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় T20-তে কেন পরাজিত টিম ইন্ডিয়া? নেপথ্যে রয়েছে ৪ টি কারণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment