Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান কার্ডে কোথায় মিলবে ক্যাশলেস চিকিৎসা? রইল হাসপাতালের তালিকা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ১৬ আগস্ট থেকে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে মিলবে পাঁচ লক্ষের ক্যাশলেস পরিষেবা। পাশাপাশি এই কার্ডের জন্য অনেকেই ইতিমধ্যে আবেদন শুরু করেছেন। তবে আবেদন করলে অনেকের মনে একটু প্রশ্ন ঘোরাফেরা করছে, যে কোন কোন হাসপাতালে পাওয়া যাবে আয়ুষ্মান কার্ডের সুযোগ। তাই আজকের প্রতিবেদনে রইলে সেই বিষয়ে তথ্য।

    কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান কার্ডের সুবিধা? (Ayushman Bharat)

    এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রায় ১৯৩০ টি হাসপাতালে যার মধ্যে বেসরকারি ১৩০৩ টি ও সরকারি ৬৮৭ টি হাসপাতাল এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে (Ayushman Bharat)। পাশাপাশি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার ও ৬ কোটি মানুষ এই সুবিধার তলায় আসতে চলেছেন।

    Ayushman Bharat card benefits available at which hospitals

    আরও পড়ুন: রেলের পুজোর বুকিং শুরু! কোন পুজোর দিনের টিকিট কবে, রইল তালিকা

    এক নজরে দেখে নিন কোন কোন হাসপাতালে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে:

    আয়ুষ্মান ভারতের পোর্টালে গেলেই হাসপাতালের তালিকা পেয়ে যাবে। এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর একটি পেজ খুলে যাবে, সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। হাসপাতালের তালিকার জন্য ফাইন্ড হসপিটালস এ ক্লিক করতে হবে।

    পরবর্তী ধাপে নিজের রাজ্যের নাম দিতে হবে। তারপর ফাইন্ড হাসপাতালে ক্লিক করলেই পরপর হাসপাতালের তালিকা বেরিয়ে যাবে। আবার নির্দিষ্টভাবে আপনার জেলায় বা আপনার কাছাকাছি কোন হাসপাতালগুলিতে আয়ুষ্মানের সুবিধা রয়েছে, তাও দেখা যাবে এই পোর্টালে। এছাড়া, https://hospitals.pmjay.gov.in/ ওয়েবসাইটে  হাসপাতালের নাম জানতে পারবেন।

    প্রসঙ্গত প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। কোনও রোগী আগে থেকেই কোনও জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় থাকবে। এছাড়াও হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা সবকিছু পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণার টাকা না পেলে কারণ জানতে পারবেন? বঞ্চিতদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    Next Article
    তারাপীঠে বিধ্বংসী আগুন! হোটেলে আটকে পড়ে মৃত্যু অন্তত ৬ পুণ্যার্থীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment