Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও স্বস্তিতে অভিষেক! বিদেশযাত্রার সুপ্রিম-অনুমতির পর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। এবার তৃণমূল সাংসদের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।

    অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট | (Calcutta High Court)

    বিচারপতি ভট্টাচার্য এদিন বলেন, অভিষেককে আগে দেওয়া রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট অবধি করা হচ্ছে। বিষ্ণুপুর, ভবানীপুর ও আশুতি থানায় দায়ের হওয়া এফআইআরগুলির ক্ষেত্রে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের কপি পুলিশকে দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট।

    আরও পড়ুনঃ চিকিৎসার নামে প্রতারণা! ৩৫০০-র বেশি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রের

    এদিনের শুনানিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের মধ্যে ইতিমধ্যেই কতগুলির ক্ষেত্রে রক্ষাকবচ রয়েছে? রাজ্য জানায়, ভবানীপুর ও বিধাননগরের এফআইআরগুলি রক্ষাকবচের আওতায় নেই। পরবর্তীতে মামলাকারীর তরফে বাকি ১৪টি এফআইআরের ক্ষেত্রে অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হলে বিচারপতি জিজ্ঞেস করেন, এই আবেদন কোন কোন এফআইআরের ক্ষেত্রে করা হচ্ছে?

    আশুতি থানায় দায়ের হওয়া একটি এফআইআরের প্রসঙ্গ উঠলে এএসজি এস ভি রাজু বলেন, আদালতগ্রাহ্য অপরাধের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। বিচারপতি ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন, অভিযোগকারী কে? জবাবে বলা হয়, অভিযোগকারীর নাম অভিজিৎ দাস। উত্তর শুনে বিচারপতি জিজ্ঞেস করেন, ভোটে মামলাকারীর কাছে দু’বার পরাজিত হওয়া প্রার্থীই কি এই ব্যক্তি? জবাবে এএসজি বলেন, তা হতে পারে।

    এদিকে অভিযোগকারীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আবার হাইকোর্টে দাবি করেন, ৪ মে-র আগে অভিযোগ জানানোর মতো পরিস্থিতি ছিল না। অভিযোগকারী বহুবার আক্রান্ত হয়েছেন, তাঁকে অপহরণও করা হয়। মামলাকারী অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি হওয়ায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া উচিত নয় বলে দাবি করেন তিনি।

    Calcutta High Court

    প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ববি। তবে তাঁকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন অভিষেক। ছাব্বিশের বিধানসভা ভোটে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি, দায়ের করেছেন এফআইআর।

    এদিনের শুনানিতে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিষ্ণুপুর, ভবানীপুর ও আশুতি থানায় দায়ের হওয়া এফআইআরগুলির ক্ষেত্রে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আগামী ৩১ আগস্ট অবধি বাড়ানো হচ্ছে বলে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য।

    Click here to Read More
    Previous Article
    সপ্তম পে কমিশনে পরামর্শ নিতে ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত! নবান্নে প্রথম বৈঠক থেকে একাধিক ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment