Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য মাস্ট! পিঙ্ক কার্ড নিয়ে এবার বিরাট আপডেট দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার। বর্তমানে এসি, নন এসি, দূরপাল্লা, সব ধরণের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তাঁরা। তবে এর জন্য দরকার পিঙ্ক কার্ড (Pink Card)। এবার এই কার্ড কবে চালু হতে পারে সেই নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

    পিঙ্ক কার্ড নিয়ে কী বললেন রাজ্যের পরিবহণমন্ত্রী? | (Pink Card)

    সম্প্রতি সরকারের তরফে জানানো হয়েছে, মোটামুটি দুর্গাপুজোর আগে অবধি কোনও ভাবেই পিঙ্ক কার্ড চালু করা যাচ্ছে না। এরপর হয়তো চালু করা যেতে পারে। তবে সেটাও নিশ্চিত করে ডেডলাইন দিয়ে বলা সম্ভব নয়।

    আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পে রি-ভেরিফিকেশন শুরু! কী কী নথি লাগছে, ফর্ম কোথায় জমা দেবেন জানুন

    প্রশাসন সূত্রে খবর, বর্তমানে একাধিক সরকারি প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি সরকারি বাস নিয়েও কিছু সমস্যা আছে। সেই কারণে পিঙ্ক কার্ড চালু করতে কিছুটা দেরি হচ্ছে। মোটামুটি দুর্গাপুজোর আগে অবধি পিঙ্ক কার্ড চালু করা যাচ্ছে না।

    এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, এখনই পিঙ্ক কার্ড চালু করা যাচ্ছে না। এমনকি পুজোর আগে অবধিও এই কার্ড চালু হবে না। তিনি জানান, এই মুহূর্তে সরকারের হাতে ৭০০টি বাস থাকলেও তার মধ্যে বেশিরভাগ যাত্রী নিয়ে চলাচলের অবস্থায় নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ক্ষেত্রে বাসের অবস্থা খারাপ বলে জানান তিনি।

    Pink card

    এদিকে আপাতত দুর্গাপুজো অবধি পিঙ্ক কার্ড চালুর সম্ভাবনা নেই। ফলে অনেকেরই প্রশ্ন, ফ্রি বাস পরিষেবার সুবিধা কীভাবে পাওয়া যাবে? মহিলাদের কি বাস ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে? এই বিষয়ে অবশ্য ভালো আপডেট জানা গিয়েছে।

    সরকারি সূত্রে খবর, বর্তমানে মহিলারা যেভাবে সরকারি বাসে যাতায়াত করছেন সেভাবেই আপাতত করবেন। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। তবে পিঙ্ক কার্ড চালু হলে সেটা দেখিয়েই এই পরিষেবা পাওয়া যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

    Click here to Read More
    Previous Article
    ‘নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজে প্রথম আমার গাড়ি নিয়ে যাব’- নন্দীগ্রাম উন্নয়নে ‘মেগা’ ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিতদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী জানালেন ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment