Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সরকার স্বীকার করেছেন সেই তথ্য নেই..,’ গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া নিয়ে বড় দাবি খবর সামনে

    15 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁদের একটা অংশের অ্যাকাউন্টে বকেয়া DA, DR ঢুকেছে। তবে এখনও বকেয়া অধরা গ্রান্ট ইন এইড কর্মচারীদের। যা নিয়ে বিতর্ক বাড়ছে। একাধিক রিপোর্ট বলছে, এই কর্মচারীদের বকেয়া পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁদের ম্যানুয়াল সার্ভিস রেকর্ড। এরই মধ্যে গ্রান্ট ইন এইড-দের বকেয়া নিয়ে সরব কনফেডারেশন।

    গ্রান্ট ইন এইড-দের বকেয়া ডিএ নয়া তথ্য | Dearness Allowance

    সমাজমাধ্যমে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন, “গতকালের(২৯. ০৮. ২৬)একটি সংবাদপত্রের গ্রান্ট-ইন-এইডদের ডিএ সংক্রান্ত খবরের প্রেক্ষিত বলি,আমরা গত সপ্তাহে অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব কে তাদের সুপ্রিম কোর্টে জমা দেওয়া (০৫. ০৩.২৬) গ্রান্ট-ইন-এইড কর্মরতদের পরিসংখ্যান থাকলে কেন অবসরপ্রাপ্তদের সংখ্যা উল্লেখ করেন নি সেই বার্তা জানতে চেয়েছিলাম।”

    তিনি আরও লেখেন, “সরকার স্বীকার করেছেন সেই তথ্য নেই বলেই দেওয়া হয়নি। তাঁরা এখন পোর্টাল চালু করে বকেয়া দেওয়ার উদ্দেশ্য নিয়েই গ্রান্ট-ইন-এইড এর সব ধরনের কর্মীদের (অবসরপ্রাপ্ত সহ) নাম দ্রুত নথিভুক্ত করা হচ্ছে। তবে কবে তা হবে এবং কবে তাদের বকেয়া দেওয়া হবে তার উত্তর পাওয়া যাচ্ছে না। মাননীয় অর্থ সচিবের কাছ থেকে যে উত্তর পাচ্ছি তা হলো, বিগত সরকারের ৯৯৮-এফ পি২ ১৩. ০৩.২৬ অর্ডারবলে তাদেরও ডিএ দেওয়া হবে।”

    dearness allowance(296)

    বকেয়া ডিএ জট খুলতে গত সপ্তাহে রাজ্য সরকার গ্রান্ট-ইন-এড কর্মীদের জন্য একটি পোর্টাল চালু করেছে। যেখানে সংশ্লিষ্ট দপ্তরকে কর্মীর সার্ভিস বুক ও তিনি কত টাকা ডিএ বাবদ পাবেন, সেই হিসেব জানাতে বলা হয়েছে। সেই হিসেব খতিয়ে দেখে কোনও ভুল–ত্রুটি না থাকে, দ্রুত সেই কর্মীর বকেয়ার টাকা মিটিয়ে দেওয়ার বিষয়টি দেখবে অর্থ দপ্তর।

    আরও পড়ুন: এখনও একবারও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা! সেপ্টেম্বরে পাবেন? আবেদনকারীদের জন্য বড় খবর

    তবে পোর্টাল চালু হলেও কত সময় পরে গ্রান্ট-ইন-এড কর্মীরা হাতে ডিএ পাবেন সেই প্রশ্নের উত্তর অধরা। এত বিপুল সংখ্যক কর্মী ও অবসরপ্রাপ্তের মহার্ঘ ভাতার হিসেব সঠিকভাবে করতে অনেকটাই সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। সরকারি পোষিত ক্ষেত্রের কর্মচারীরা বকেয়া ডিএ নিয়ে সরকার তরফেও কিছু স্পষ্ট করা হয়নি। তবে এই কর্মীদেরও বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটাতে সরকার ইচ্ছুক বলে নবান্ন সূত্রে খবর।

     

    Click here to Read More
    Previous Article
    নিম্নচাপের কোপ! বর্ষার ভয়াল রূপ দেখবে বাংলা!
    Next Article
    বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহেই ৭.৮ শতাংশে জিডিপি! প্রধানমন্ত্রী দিলেন বিশেষ বার্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment