Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের সব স্কুলের ইউনিফর্মে সাময়িক বদল করা হোক! বিশেষ কারণে বড় পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য রাজ্যের স্কুলগুলির পোশাকবিধিতে (School Uniform) সাময়িক বদল আনা হোক। এবার এমনই আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। ছাত্রছাত্রীদের ফুল হাতা ইউনিফর্ম, বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে স্কার্টের বদলে পা ঢাকা সালোয়ার পরার কথা বলেছেন তিনি। কেন এই পরামর্শ সেটাও জানানো হয়েছে।

    পোশাকবিধিতে সাময়িক বদলের আর্জি কেন স্বাস্থ্যমন্ত্রীর? | (Sharadwat Mukherjee)

    প্রত্যেক বছর এই সময়টা এলেই রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকে। চলতি বছরও এর অন্যথা হয়নি। বিশেষত শিশুরা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় আগামী কয়েক মাসের জন্য স্কুলের ইউনিফর্মে সাময়িক বদল আনার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

    আরও পড়ুনঃ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করতে হবে! ‘ফায়ার অডিটের’ পরেই নোটিশ দমকলের

    সম্প্রতি রাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে শারদ্বত অনুরোধ করেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি যেন পড়ুয়াদের ফুল হাতা পোশাক পরে স্কুলে আসার অনুমতি দেওয়া হয়। বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে স্কার্টের বদলে পা ঢাকা সালোয়ার পরার কথা বলেছেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ফুল হাতা ড্রেস করে দিন। হাত জোড় করে আপনাদের বলছি, দয়া করে মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না। পা ঢাকা সালোয়ার পরতে দিন। হাঁটু অবধি মোজা পরালেও কাজ দেবে না।“

    এর কারণ ব্যাখ্যা করে শারদ্বত জানান, বড় মোজা পরলেও সেটা সাধারণত চামড়ার সঙ্গে সেঁটে থাকে। এছাড়া মোজা খুব পাতলা হয়। ফলে তার উপর দিয়ে সহজেই মশা কামড়াতে পারে। সেই কারণে ছাত্রীদের সালোয়ার ও ছাত্রদের ফুল হাতা শার্ট ও ফুল প্যান্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে। সন্তানদের যাতে এই পোশাক পরিয়েই স্কুলে পাঠানো হয়, সেই জন্য অভিভাবকদের কাছেও অনুরোধ জানিয়েছেন তিনি।

    Sharadwat Mukherjee

    এদিকে গত বুধবারই ডেঙ্গি নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেখানে বাড়ি বাড়ি পরিদর্শন, উপসর্গ যুক্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। এবার সংক্রমণ রুখতে আগামী কয়েকমাসের জন্য রাজ্যের স্কুলগুলির পোশাকবিধিতে সাময়িক পরিবর্তন আনার অনুরোধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    খাবারের হাল দেখে চোখ কপালে! এই নামি রেস্তোরাঁগুলির লাইসেন্স সাসপেন্ড
    Next Article
    অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করতে হবে! ‘ফায়ার অডিটের’ পরেই নোটিশ দমকলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment