Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করতে হবে! ‘ফায়ার অডিটের’ পরেই নোটিশ দমকলের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির হয়েছিল দমকল ও পুলিশ। সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা (Fire Audit) খতিয়ে দেখার জন্য গত সোমবার সেখানে হানা দেন তাঁরা। এরপরেই সেই অফিসের একাংশ খালি করার নোটিশ দিল দমকল। কোন কোন অংশ খালি করতে হবে এবং কেন খালি করতে হবে সেটাও জানানো হয়েছে।

    অভিষেকের অফিসের একাংশ খালি করার নির্দেশ | (Abhishek Banerjee)

    দমকলের নোটিশে বলা হয়েছে, বেসমেন্ট, বিল্ডিংয়ের ৬ তলা ও ৭ তলা খালি করতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ ও ওই ভবনের সুরক্ষাজনিত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ পুজোর পরেই মহিলাদের কাছে ফের সুযোগ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট জানুন

    ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে ওই সার্টিফিকেট রিনিউ করা হয়নি। পরিদর্শনের পর দমকলের তরফে জানানো হয়, বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়াই ওই বিল্ডিংয়ের সংশ্লিষ্ট অংশগুলি ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বড় কোনও বিপদের কারণ হতে পারে।

    দমকলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যতদিন অবধি নতুন করে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, ততদিন অবধি ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলা কোনও কাজের জন্য ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই এই নোটিশের কপি কলকাতা পুরসভা ও শেক্সপিয়র সরণী থানায় বাস্তবায়নের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

    abhishek banerjee(14)

    এদিকে গতকালই জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য আমেরিকা রওনা দিয়েছেন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তিন সপ্তাহের জন্য বিদেশ পাড়ি দিয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নোটিশ দিল দমকল। বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া অবধি নির্দিষ্ট অংশগুলি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের সব স্কুলের ইউনিফর্মে সাময়িক বদল করা হোক! বিশেষ কারণে বড় পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    Next Article
    চেয়েও মেলেনি প্রার্থীপদ। রাজস্থানের বিকানেরে কংগ্রেস নেতাকে টিকিট চোর বলে আক্রমণ।

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment