Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রকাশিত NEET-UG রেজাল্ট! কোথায়, কীভাবে দেখবেন স্কোরকার্ড?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : মেডিক্যালে ভর্তির স্বপ্ন দেখা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল নিট ইউজি ২০২৬ (NEET)-এর ফলাফল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রথম দফার পরীক্ষা বাতিল হওয়ায় এ বছর গোটা প্রক্রিয়াই ছিল নজিরবিহীন। পরে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই পরীক্ষার ফলই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারও সাফল্যের নিরিখে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা।

    কীভাবে দেখবেন নিট ইউজি ২০২৬ (NEET)-এর ফলাফল ?

    প্রথমে ৩ মে নিট-ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সেটি বাতিল করা হয়। এরপর ২১ জুন ফের পরীক্ষার আয়োজন করে এনটিএ। দ্বিতীয় দফার এই পরীক্ষায় অংশ নেন ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ১১ লক্ষ ২১ হাজার জন উত্তীর্ণ হয়েছেন। সফল পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৫৮ শতাংশই ছাত্রী। এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৭১৫। এই নম্বর পেয়েই যৌথভাবে অল ইন্ডিয়া প্রথম হয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।

    এনটিএ-র পরিসংখ্যান বলছে, ৭২০ নম্বরের পরীক্ষায় ৬৯০ বা তার বেশি নম্বর অর্জন করেছেন মোট ১৩৮ জন। তাঁদের মধ্যে ১৯ জনের প্রাপ্ত নম্বর ৭০০-এরও বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এসেছে সাফল্যের নজির। ১৭টি রাজ্যের পরীক্ষার্থীরা ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। আবার ২৬টি রাজ্য থেকে ৬৯০-এর বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের দেখা মিলেছে। রাজ্যভিত্তিক উত্তীর্ণের সংখ্যায় সবচেয়ে এগিয়ে উত্তর প্রদেশ, যেখানে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থী পাশ করেছেন।

    জানা গেছে, ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন এবং ৬৫০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১,৪৯২ জন। ৬০০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১০,১৬০ জন ও ৫০০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৯০,৭৮০ জন। ফলাফল দেখতে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ প্রবেশ করতে হবে। সেখানে ‘NEET UG 2026 Result’ লিঙ্কে ক্লিক করার পর আবেদন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করলেই স্ক্রিনে স্কোরকার্ড দেখা যাবে। ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে স্কোরকার্ড ডাউনলোড করে একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    NEET-UG results released! Where and how to check the scorecard?

    আরও পড়ুন :উচ্চ প্রাথমিকে নিয়োগে বড় আপডেট, ২১ জুলাই থেকে শুরু কাউন্সেলিং

    ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এবার মেডিক্যালে ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হওয়ার পথও পরিষ্কার হল। খুব শীঘ্রই কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তাই সফল পরীক্ষার্থীদের এখন থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে পরবর্তী পর্যায়ের জন্য তৈরি থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা।

    Click here to Read More
    Previous Article
    আজই চাকা গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের, কী কী সুবিধা থাকছে?
    Next Article
    দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কাজল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment