Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতার মেট্রো মানচিত্রে বড় বদল, ইডেন গার্ডেন পর্যন্ত বাড়ছে করিডর!

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করে তুলতে একের পর এক মেট্রো প্রকল্পে জোর দিচ্ছে প্রশাসন। বিভিন্ন দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি নতুন সম্প্রসারণ পরিকল্পনাও বাস্তবায়নের পথে এগোচ্ছে। এবার জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর (Kolkata Metro) নিয়ে এল আরও একটি গুরুত্বপূর্ণ সুখবর।

    কোন নতুন মেট্রো করিডোর (Kolkata Metro) চালু হচ্ছে ?

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মেট্রো নির্মাণ প্রকল্পগুলিতে কাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। চিংড়িঘাটা মোড়ে প্রায় দেড় বছর ধরে ঝুলে থাকা একটি গুরুত্বপূর্ণ কাজও অল্প সময়ের মধ্যেই শেষ হয়েছে। এরই মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো করিডরকে আরও সম্প্রসারিত করার বিষয়ে রেলমন্ত্রকের অনুমোদন মিলেছে। পরিকল্পনা অনুযায়ী, এই রুটকে এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত বাড়ানো হবে।

    রেলমন্ত্রক সূত্রে খবর, ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি কত খরচ হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। সেই খরচের ব্যাপারেও সিলমোহর দিয়ে দেওয়া হবে বলে মন্ত্রকের কর্তারা কলকাতা মেট্রোকে জানিয়েছেন। জানা গিয়েছে, ইডেন গার্ডেন সার্কুলার রেলস্টেশনকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জানা যাচ্ছে,‌ নতুন একটি মেট্রো স্টেশন গড়ে তোলা হবে মোহনবাগান ক্লাবের বিপরীত দিকে। স্টেশনটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘ইডেন গার্ডেন’। ইতিমধ্যেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

    বর্তমানে এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের দূরত্ব প্রায় ১.২ কিলোমিটার। এই করিডরে এখন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। মাঝেরহাটের পর মোমিনপুর এলাকা থেকে মেট্রো ভূগর্ভস্থ পথে প্রবেশ করেছে। কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ। এখন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন নির্মাণের কাজ চলছে।

    Big change in Kolkata metro map, corridor extending up to Eden Gardens

    আরও পড়ুন : টানা ২০ দিন ট্রেন বাতিল, খড়্গপুর ডিভিশনের যাত্রীদের জন্য বড় আপডেট

    জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৭-২৮ সাল। অর্থাৎ আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই প্রকল্পের মূল কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন সম্প্রসারণের অনুমোদন মেলায় প্রকল্পের কাজ আরও দ্রুত এগোবে বলে মনে করছেন মেট্রো আধিকারিকরা। ইডেন গার্ডেন পর্যন্ত করিডর সম্প্রসারণের সিদ্ধান্ত কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আরও বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    টানা ২০ দিন ট্রেন বাতিল, খড়্গপুর ডিভিশনের যাত্রীদের জন্য বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment