Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরীক্ষার্থীদের সুবিধায় বড় পদক্ষেপ, বিশেষ ট্রেনের সঙ্গে বাস পরিষেবাও চালু করল রেল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লেভেল-১ নিয়োগ পরীক্ষাকে (RRB Exam) সামনে রেখে পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। পরীক্ষার দিন দূর-দূরান্ত থেকে আসা প্রার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য একযোগে বিশেষ ট্রেন, বাস পরিষেবা এবং হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ঝক্কি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    আরআরবি (RRB Exam)পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

    খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, যেসব পরীক্ষার্থীর কেন্দ্র ওড়িশার বালেশ্বরে নির্ধারিত হয়েছে, তাঁদের জন্য নির্দিষ্ট পরীক্ষার দিনগুলিতে হাওড়া থেকে রুপসা পর্যন্ত একটি বিশেষ মেমু ট্রেন চলবে। এর ফলে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন। স্টেশনে পৌঁছনোর পরও যাতায়াতের বিষয়টি মাথায় রেখেছে রেল কর্তৃপক্ষ। স্টেশন থেকে সরাসরি বালেশ্বরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

    স্টেশনের বাইরে গিয়ে বাস বা ভাড়ার গাড়ি খুঁজতে হবে না পরীক্ষার্থীদের। ট্রেন থেকে নেমেই নির্ধারিত বাসে উঠে গন্তব্যে পৌঁছনোর সুযোগ মিলবে, যা সময় ও ঝক্কি—দুটোই কমাবে। অচেনা রাজ্যে গিয়ে কোনও বিভ্রান্তির মুখে না পড়তে হয়, সেই কারণেই রুপসা ও বালেশ্বর—দুই স্টেশনেই চালু করা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। সেখানে দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীরা পরীক্ষার্থীদের বাসের অবস্থান, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর রুট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে সাহায্য করবেন।

    Railways makes special arrangements for RRB exam candidates

    আরও পড়ুন :বিরাট স্বস্তি! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে, প্রকাশ হল গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট

    রেল কর্তৃপক্ষের মতে, পরীক্ষার দিনে মানসিক চাপের পাশাপাশি যাতায়াত নিয়ে উদ্বেগও পরীক্ষার্থীদের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই চাপ কমিয়ে তাঁদের সময়মতো এবং নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়াই এই বিশেষ ব্যবস্থার মূল উদ্দেশ্য। আরআরবি লেভেল-১ পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া এই উদ্যোগে বহু পরীক্ষার্থী উপকৃত হবেন বলেই মনে করছে রেল। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে সম্পূর্ণ মনোযোগ নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দিল্লির উদেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দমদম এয়ারপোর্টে এসে পৌঁছলেন
    Next Article
    বিরাট স্বস্তি! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে, প্রকাশ হল গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment