Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেয়ে হলেই ২৫ হাজার দেবে সরকার! মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিভিন্ন সময় নানা প্রকল্প (Government Scheme) নিয়ে আসে সরকার। উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের কন্যারত্ন প্রকল্পের (পূর্বে কন্যাশ্রী) কথা বলা যায়। এমনই আরেকটি স্কিম হল মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা (Mukhyamantri Kanya Sumangala Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের জন্ম থেকে উচ্চশিক্ষা অবধি ছয়টি ধাপে মোট ২৫ হাজার টাকা দেয় রাজ্য সরকার।

    মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার খুঁটিনাটি | (Mukhyamantri Kanya Sumangala Yojana)

    রাজ্যের মেয়েদের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। আগে এই প্রকল্পে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। তবে ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে সেই বরাদ্দ একধাক্কায় ১০ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

    আরও পড়ুনঃ বেআইনি পাথর ব্যবসার টাকা কারা পেতেন? টুলুর ডায়েরিতে ‘ফাঁস’ আর্থিক লেনদেনের খতিয়ান

    এই প্রকল্পের মাধ্যমে মোট ছয়টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ২৫ হাজার টাকা দেয় উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যে মেয়ের জন্মের সময় ৫ হাজার টাকার প্রথম কিস্তি দেওয়া হয়। ১ বছর বয়স অবধি কন্যাসন্তানের যাবতীয় প্রয়োজনীয় টিকাকরণ সম্পূর্ণ হলে দ্বিতীয় কিস্তির ২ হাজার টাকা, কন্যাসন্তান প্রথম শ্রেণিতে ভর্তি হলে তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা দেয় সরকার।

    এরপর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার পর চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা দেয় রাজ্য। নবম শ্রেণিতে ভর্তি হলে পঞ্চম কিস্তির ৫ হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর কলেজ, ডিগ্রি কোর্স কিংবা অন্তত দু’বছরের কোনও ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে ষষ্ঠ ও শেষ কিস্তির ৭ হাজার টাকা দেয় সরকার।

    মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা কারা পাবে?

    এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।

    ১) উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

    ২) আধার কার্ড, রেশন কার্ড ও বাসস্থানের শংসাপত্র লাগবে।

    ৩) পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

    ৪) একটি পরিবারের সর্বোচ্চ দু’জন কন্যাসন্তান এই প্রকল্পের সুবিধা পাবে। তবে যমজ মেয়ে হলে তিনজনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।

    মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার প্রয়োজনীয় নথিপত্র

    উত্তরপ্রদেশ সরকারের এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথি লাগে।

    ১) পিতা-মাতা ও কন্যাসন্তানের আধার কার্ড।

    ২) উত্তরপ্রদেশে বাসস্থানের শংসাপত্র।

    ৩) পারিবারিক আয়ের শংসাপত্র।

    ৪) কন্যার বার্থ সার্টিফিকেট।

    ৫) ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স।

    ৬) স্কুল/ কলেজে ভর্তির প্রমাণ।

    ৭) কন্যাসন্তানের পাসপোর্ট সাইজ ছবি।

    মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনায় আবেদন পদ্ধতি

    এই প্রকল্পে আবেদন করতে হলে উত্তরপ্রদেশ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট https://mksy.up.gov.in/women_welfare/index.php -এ যেতে হবে। এরপর সিটিজেন সার্ভিস পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর ভেরিফিকেশন করা হবে। সবকিছু ঠিক থাকলে টাকা পাঠাবে সরকার।

    Mukhyamantri Kanya Sumangala Yojana

    ২০১৯ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা চালু করেছিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, কন্যাসন্তানের জন্মে উৎসাহ প্রদান, মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য করা ও বাল্যবিবাহের মতো সমস্যা আটকানো।

    মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনায় প্রথমে ১৫ হাজার টাকা করে দিত রাজ্য সরকার। তবে পরবর্তীতে তা আরও ১০ হাজার টাকা করে বাড়ানো হয়। বর্তমানে ছয়টি ধাপে ২৫ হাজার টাকা পাচ্ছেন উপভোক্তারা।

    Click here to Read More
    Previous Article
    ক্রমশ বাড়ছে চাপ! কেন ঝুঁকির সম্মুখীন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের চাকরি?
    Next Article
    ট্রাম্পের রক্তচক্ষু পাত্তা না দিয়ে ‘বন্ধু’ রাশিয়া থেকে বিপুল তেল আমদানি ভারতের! অবাক করবে পরিসংখ্যান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment