Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে ১০০ কোটির রক্ত দুর্নীতি! তদন্তে কালীঘাটের ‘প্রভাবশালী’র নাম

    52 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রক্ত সংগ্রহ ও প্লাজমা বিক্রিকে ঘিরে বড়সড় দুর্নীতির (Blood Bank Scam) অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তে দাবি, কিছু বেসরকারি ব্লাড ব্যাঙ্ক নিয়ম না মেনে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা করেছে। এই অভিযোগের ভিত্তিতে ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে। তদন্তে অনিয়মের পাশাপাশি কিছু প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে বলে সূত্রের খবর।

    রাজ্যে ব্লাড ব্যাঙ্ক কেলেঙ্কারি (Blood Bank Scam) প্লাজমা বিক্রিকে ঘিরে তদন্তে বিস্ফোরক অভিযোগ

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৭৪টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে অন্তত ১২টি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। তার মধ্যে ১১টি ব্লাড ব্যাঙ্কে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে (Blood Bank Scam) বলে দাবি করা হয়েছে। সেই কারণেই ওই প্রতিষ্ঠানগুলিকে আপাতত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের দাবি, প্রাথমিক তদন্তে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে এই কেলেঙ্কারির আর্থিক পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি হতে পারে। তাঁর বক্তব্য, মূল লক্ষ্য ছিল প্লাজমা বিক্রি করে বেশি মুনাফা করা। সেই কারণে বহু ক্ষেত্রে নিয়ম ভেঙে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, বেশি সংখ্যক রক্তদাতাকে আকৃষ্ট করতে নানা ধরনের উপহার ও প্রলোভনের ব্যবস্থাও করা হয়েছিল। এর জন্য খরচ বহন করত সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলিই। ফলে রক্ত সংগ্রহের পুরো প্রক্রিয়ায় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

    সম্প্রতি পদ্মপুকুরের একটি ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের অভিযান চালানোর পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তদন্তে দেখা যায়, যে পাউচে ৩০০ মিলিলিটার রক্ত রাখার কথা, সেখানে প্রায় ৫০০ মিলিলিটার পর্যন্ত রক্ত ভরা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও ছোট আকারের ফ্রিজারের মধ্যে অতিরিক্ত পরিমাণে রক্ত ও প্লাজমা মজুত রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে (Blood Bank Scam)।

    তদন্ত চলাকালীন ওই ব্লাড ব্যাঙ্ক থেকে কয়েকটি স্ট্যাম্পও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সেখানে কালীঘাটের এক প্রভাবশালী নেতা, তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন মন্ত্রী এবং এক প্রাক্তন বিধায়কের নাম ছিল বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    Blood Bank Scam in Kolkata

    আরও পড়ুনঃ পুজোর আগেই কলকাতায় বড় নিয়ম! App-এ মিলবে খালি পার্কিংয়ের খোঁজ, ঘোষণা সরকারের

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অনিয়মের (Blood Bank Scam) অভিযোগে চিহ্নিত ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে। মঙ্গলবার ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    পুজোর আগেই কলকাতায় বড় নিয়ম! App-এ মিলবে খালি পার্কিংয়ের খোঁজ, ঘোষণা সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment