Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৪ তারিখ পড়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না? জানুন ঠিক কবে ঢুকবে ভাতা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন-জুলাই মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে ধাপে বাকি অনেক মহিলার অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে, প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার অগাস্ট মাসের টাকা নিয়েও আবেদনকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

    অন্নপূর্ণা যোজনা ঢোকার অপেক্ষায় আবেদনকারীরা | Annapurna Yojana

    পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের ৩ হাজার টাকার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। এই মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। তবে তিন দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট হওয়া নিয়ে চিন্তা বাড়ছে মহিলাদের। বিগত দু’দিন ধরে সমাজমাধ্যমেও নানা জল্পনা শুরু হয়েছে।

    যা খবর মিলছে তাতে এখনও পর্যন্ত উপভোক্তারা কেউ টাকা পাননি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, পোর্টালের প্রযুক্তিগত কাজ চলার কারণে অর্থ ক্রেডিট হতে দেরি হচ্ছিল। তবে চলতি সপ্তাহের মধ্যেই যোগ্য উপভোক্তাদের DBT ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগাস্ট কিস্তির ৩,০০০ টাকা ঢুকতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই চিন্তা না করে আরও কিছুটা সময় আবেদনকারীদের ধৈর্য ধরার কথা বলা হচ্ছে।

    উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সবদিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। তাই সূত্রের খবর, এই গোটা মাসজুড়ে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হতে পারে।

    Annapurna Yojana

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! বিশ্বের কোনও ক্রিকেটার যা পারেনি তাই গত এক বছরে করে দেখিয়েছেন তারকা ভারতীয় ব্যাটার

    সাম্প্রতিক তথ্য বলছে, অগাস্ট মাসে অন্নপূর্ণার ৩ হাজার টাকা প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। যাঁদের এখনও টাকা আসেনি, তাঁদের কয়েকদিন অপেক্ষা করার উচিৎ। তবে যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা ঢুকছে না এমন হয়, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়া ভালো।

    Click here to Read More
    Previous Article
    ফুলচাষিদের জন্য সুখবর! মল্লিকঘাটে গড়ে উঠবে অত্যাধুনিক সংরক্ষণাগার, বাড়বে রপ্তানির সুযোগ
    Next Article
    পুজোর আগেই কলকাতায় বড় নিয়ম! App-এ মিলবে খালি পার্কিংয়ের খোঁজ, ঘোষণা সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment