Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার মাটির নীচে যাবে সব বিদ্যুতের তার! বড় বদলের পথে বালুরঘাট শহর

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বালুরঘাট (Balurghat) শহরের নানা জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ঝুলে রয়েছে। কোথাও আবার বাড়ির উপর দিয়ে গিয়েছে হাইভোল্টেজের তার। কোনও জায়গায় বহুতলের একেবারে গা ঘেঁষে রয়েছে সেই তার। ফলে সাধারণ মানুষের মধ্যে দুর্ঘটনার ভয় রয়েছে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। বালুরঘাট শহরের বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরের পর এই প্রকল্পের কথা সামনে এসেছে।

    Balurghat : ঝুলন্ত তার থাকবে না, মাটির নীচ দিয়ে যাবে বিদ্যুৎ

    বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, রাজ্যের ছয়টি শহরকে পাইলট প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বালুরঘাটও (Balurghat)। শহরের বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যুৎ দপ্তরের তরফে একটি ডিপিআর তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, শহরের বিভিন্ন জায়গায় খোলা তার রয়েছে। এতে বিপদের আশঙ্কা থাকে। বিষয়টি নিয়ে তিনি আগেই জেলা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলেছিলেন। এবার সেই সমস্যার সমাধানে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বালুরঘাট আরও একটি প্রকল্প পেল বলেই জানান তিনি।

    বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, আগে শহরের (Balurghat) অনেক জায়গায় খোলা তার ছিল। পরে সেই তার বদলে কভার দেওয়া তার লাগানো হয়েছে। এতে শর্ট সার্কিটের ঘটনা অনেকটাই কমেছে। তবে বিদ্যুতের খুঁটিতে এখনও বিদ্যুতের তারের সঙ্গে ইন্টারনেট কেবল-সহ নানা ধরনের তার জড়িয়ে থাকে। ফলে কিছু জায়গায় শর্ট সার্কিটের ঘটনা ঘটে।

    শহরের ত্রিফলা বাতির খুঁটিতেও অনেক জায়গায় তার বেরিয়ে থাকে। বর্ষার সময় এই তার নিয়ে ঝুঁকি আরও বাড়ে। এছাড়াও অনেক বিদ্যুতের তার বাড়ির উপর দিয়ে গিয়েছে। কোথাও আবার বহুতলের গা ঘেঁষে রয়েছে। হাইভোল্টেজের তার থাকায় এই জায়গাগুলিতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার বলেন, প্রকল্পের ডিপিআর তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

    Suvendu Adhikari announce the benefit of 4,500 for these womens

    আরও পড়ুনঃ ২৪ সেপ্টেম্বর বড় ঘোষণা? মহাকরণ সংস্কারে আগ্রহী আদানি, রাইটার্স ঘুরে দেখল দল

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, রাজ্যের বড় শহরগুলির তুলনায় বালুরঘাট (Balurghat) এখনও পিছিয়ে। মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার গেলে শহর আরও উন্নত হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগেই এই প্রকল্পের কাজ এগিয়েছে। অন্যদিকে, বালুরঘাটের বাসিন্দা অপূর্ব মণ্ডল বলেন, এটি খুব ভালো উদ্যোগ। কাজটি হলে শহরের নিরাপত্তা অনেকটাই বাড়বে।

    Click here to Read More
    Previous Article
    ১৭ লক্ষ আবেদন বাতিল! সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় আপডেট
    Next Article
    আরও বাড়বে পরমাণু শক্তি! এবার সমুদ্রে লুকিয়ে থাকা ইউরেনিয়াম আহরণ করবে চিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment