Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে? সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প নিয়ে এবার বড় পর্যালোচনায় নামল রাজ্য সরকার। বিভিন্ন জায়গা থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায় প্রকল্পটি আগের মতো চালু রাখা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই রাজ্যের ২৯৪ জন বিধায়কের মতামত চেয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সবার মতামত পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

    দুয়ারে রেশন (Duare Ration) নিয়ে মতামত চাইছে রাজ্য সরকার

    দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের ভবিষ্যৎ কী হবে, তা জানতে রাজ্যের সব বিধায়কের কাছে চিঠি পাঠিয়েছেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। শুধু শাসক দলের নয়, বিরোধী দলের বিধায়কদের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানুষের সুবিধার জন্য বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে।

    তবে প্রকল্প (Duare Ration) শুরু হওয়ার পর থেকেই একাংশ রেশন ডিলার এর বিরোধিতা করেছিলেন। তাঁদের দাবি ছিল, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সহজ নয় এবং এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল। এখন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলছেন, মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন জেলা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই সময় অনেক জায়গা থেকেই দুয়ারে রেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়েছেন। তাই প্রকল্পটি আগের মতো চালিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়ে মতামত নেওয়া হচ্ছে।

    কেন সব বিধায়কের মতামত চাওয়া হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের প্রতিনিধিদের মতামত জানা দরকার। তাই সব বিধায়কের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাঁরা নিজেদের এলাকার মানুষের কথা জানাবেন। তারপর সেই মতামত বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    Ashok Kirtania from june 1 wheat flour will be discontinued from the ration system

    আরও পড়ুনঃ লোকাল ট্রেনে বড় বদল! ২০২৭ সালে আসছে প্রথম ‘বন্দে মেট্রো’, জানাল রেল কর্তৃপক্ষ

    খাদ্যমন্ত্রী আরও জানান, তিনি এই অভিযোগগুলির কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। সব বিধায়কের মতামত হাতে আসার পরই দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ!সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস,ভাসবে কোন জেলা?
    Next Article
    বকেয়া DA নিয়ে ফের দায়ের মামলা! গ্রান্ট ইন এইড কর্মচারীদের অভিযোগ শুনবেন জাস্টিস অমৃতা সিনহা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment