Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নারী নিরাপত্তায় ২৪ ঘণ্টা চলবে নজরদারি! পুজোর আগেই রাস্তায় নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ নারী নিরাপত্তা আরও মজবুত করতে এবার নেওয়া হল বিরাট পদক্ষেপ। পুজোর আগেই রাস্তায় নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড (Durga Suraksha Squad)। এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী মহিলাদের সুরক্ষায় ২৪ ঘণ্টা নজরদারি চালাবে। সোমবার আসানসোলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান থেকে এই স্কোয়াডের শুভ সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

    নারী নিরাপত্তায় পথে নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড | (Durga Suraksha Squad)

    রাস্তাঘাটে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করতে আগেই কলকাতায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু করা হয়েছিল। এবার আসানসোলেও পথে নামল এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী। এদিন আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে অনুষ্ঠিত এক অনুষ্ঠান থেকে এই বিশেষ স্কোয়াডের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী।

    আরও পড়ুনঃ সুপ্রিম-ধাক্কা খেলেন মহুয়া মৈত্র! তৃণমূল সাংসদের আবেদনে গুরুত্বই দিল না আদালত

    প্রাথমিকভাবে ১০টি স্কুটি ও বাইক নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড রাস্তায় নেমেছে। নারী নিরাপত্তায় শহরের অলিগলি থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে দিনভর নজরদারি চালাবেন তাঁরা। বিশেষত স্কুল, কলেজ, বিভিন্ন জনবহুল এলাকা, বাজার ও মহিলাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি চালানো হবে।

    এদিন অগ্নিমিত্রা বলেন, “আজ থেকে আসানসোলেও দুর্গা সুরক্ষা স্কোয়াড শুরু হয়ে গেল। মা দুর্গা আসার আগেই রাস্তায় নেমে পড়লেন দুর্গারা। মহিলাদের সুরক্ষায় থানায় থানায় হেল্পডেস্ক নম্বর চালু করা হয়েছে। মহালয়ায় দেবীপক্ষের সূচনাকালেও মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচির ঘোষণা করতে চলেছেন।“

    Durga Suraksha Squad

    দুর্গা সুরক্ষা স্কোয়াডের উদ্বোধনের পর পুলিশের তরফ থেকে জানানো হয়, রাস্তাঘাটে কোনও মহিলাকে উত্যক্ত, হেনস্থা বা শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে এই মহিলা পুলিশ বাহিনী। এই বিশেষ বাহিনীর অন্যতম দুই লক্ষ্য হল, নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এবং রাস্তায় নারী হেনস্থা ও ইভটিজিং বন্ধ করা। কোনও মহিলা যদি সমস্যায় পড়েন, তাহলে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নিতে পারেন।

    রাজ্যে পালাবদলের পর থেকেই নারী নিরাপত্তা মজবুত করায় বিশেষ জোর দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় আগেই দুর্গা সুরক্ষা স্কোয়াড রাস্তায় নেমেছিল। এবার আসানসোলের রাস্তাতেও নেমে পড়ল এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী।

    Click here to Read More
    Previous Article
    বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! টানা ৩ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, আগাম আপডেট দেখে নিন
    Next Article
    অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment