Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বকেয়া DA দেওয়া হবে..,’গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া নিয়ে স্বস্তির খবর দিল কনফেডারেশন

    10 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনামে বকেয়া ডিএ গত ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো শুরু করেছে রাজ্য। ইতিমধ্যেই তাঁদের একটা অংশ বকেয়া DA, DR পেতে শুরু করেছে। তবে ‘হকের বকেয়া’ থেকে এখনও বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারীরা। এই কর্মীদের বকেয়া সংক্রান্ত বিষয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    গ্রান্ট ইন এইড-দের বকেয়া ডিএ নিয়ে স্বস্তির খবর | Dearness Allowance

    দু’দিন আগেই সমাজমাধ্যমে মলয়বাবু লিখেছেন, ‘আজ (১৪.০৮.২৬) Grant-in-aid নিয়ে Addl. Chief Secretary Finance এর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন তাদেরকেও সরকার বকেয়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন। 998-F p2 dt.13/03/26 এই অর্ডার মোতাবেক তাদেরকেও বকেয়া দেওয়া হবে।’ কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ-এর পক্ষ থেকে এই খবর দেওয়া হয়েছে।

    পঞ্চম পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীরা বকেয়া পেতে শুরু করলেও সরকারি পোষিত ক্ষেত্রের অর্থাৎ গ্রান্ট ইন এইড কর্মচারীরা বকেয়া ডিএ-র একটি টাকাও এখনও পাননি বলে অভিযোগ। এই অবস্থায় সমানে চিন্তা বাড়ছিল তাঁদের। যদিও সরকার তরফে স্পষ্ট করা হয়েছে যে, এই কর্মীদেরও বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটাতে ইচ্ছুক সরকার।

    dearness allowance(269)

    এদিকে এই কর্মীদের উদ্দেশে সমাজমাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লিখেছেন, “আগামী ১৮/০৮/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের ৮ নম্বর কোর্টে DA CASE এর শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকার পোষিত ক্ষেত্রের (GRANT IN AID) কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উত্থাপন করা হবে।”

    আরও পড়ুন: ‘সবাই একদিনে টাকা পাবেন না..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন

    উল্লেখ্য, শেষবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে। আগামী ১৮ অগাস্ট দুপুর দুটোয় ফের শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে। শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটিকে সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তা জমা পড়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী শুনানিতে মামলা কোনদিকে যায় সেদিকে তাকিয়ে কর্মচারীমহল।

    Click here to Read More
    Previous Article
    প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা ঋতব্রত
    Next Article
    শিল্পে নজির! হলদিয়ায় আসছে ৬০০০ কোটির মেগা প্রকল্প, দেবীপক্ষেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment